মাদক ও বাল্যবিবাহমুক্ত আধুনিক জিন্দারপুর গড়ার প্রত্যয় বিএনপি নেতা দুলালের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাজ্জাদুল বারী দুলাল।

রোববার ১৫ নভেম্বর দুপুরে মোলামগাড়ী বাজার থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শুরু হওয়া শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

সভায় প্রয়াত তিনবারের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীর সন্তান সাজ্জাদুল বারী দুলাল বাবার পদাঙ্ক অনুসরণ করে জনসেবার অঙ্গীকার করেন।

তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও বাল্যবিবাহ রোধে কার্যকর পদক্ষেপ নেবেন। পদ-পদবি নয়, বরং একটি নিরাপদ ও সমৃদ্ধ জিন্দারপুর গড়াই তাঁর মূল লক্ষ্য।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রতন চৌধুরী ও মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে দুলালকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com