পাঁচবিবিতে ২২৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপসহ আটক ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২২৮ বোতল অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত যৌন উত্তেজক সিরাপসহ মো. আব্দুর রশিদ (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার ১৫ নভেম্বর ভোররাতে উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা (সর্দারপাড়া) গ্রামে এই অভিযান চালানো হয়। আটক আব্দুর রশিদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল ভোররাতে পূর্ব কুটাহারা গ্রামে আব্দুর রশিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে মজুত রাখা ২২৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ ছাড়া এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com