দিনাজপুর ও রংপুরে এসআরবি-১৩’র পৃথক অভিযান: ২০ পিস ইয়াবা ও ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধ 

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোল ও রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ও সকালে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৪ নভেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার কাহারোল থানার বাইশপুর গ্রামে মোঃ ছাত্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক মোঃ ছাত্তার (৪৫), পিতা মোঃ আজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন কেল্লাবন্দ সিও বাজার এলাকায় রংপুর-সৈয়দপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় রাকিব এক্সপ্রেস নামের একটি বাসে (রেজি. নং- রংপুর মেট্রো-ব-১১-০০২৯) তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাসের যাত্রী মোঃ সুমন মিয়া (৩৫), পিতা মোঃ জাকির হোসেন, সাং ভাটেরা (জঙ্গলপুর), থানা কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে পরিবহনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআরবি বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবি-১৩-এর মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com