পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কা/টা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃ/ত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটের দিকে পাঁচবিবি রেলস্টেশন এলাকা অতিক্রম করছিল।

এ সময় রেললাইন পার হতে গিয়ে বা অসাবধানতাবশত ট্রেনের সামনে চলে আসায় ওই বৃদ্ধা নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার ও সুরতহালের জন্য বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com