নওগাঁয় ট্যাপেন্টাডলসহ তিনজন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার কানচন মীরপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: জেলার মহাদেবপুর উপজেলার মোঃ আব্দুল লতিফ (৪২), পিতা মৃত খয়ের উদ্দিন; মোঃ জেহের আলী (৪৫), পিতা মৃত ফরেজ আলী, সাং বিনোদপুর মাস্টারপাড়া এবং আকাশ (২৩), পিতা মোহাম্মদ আলী, সাং পাঠাকাটা কাজীপাড়া।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।