চুনারুঘাটে শানখলা ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির দাবিতে এলাকায় ক্ষোভ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নাজমুল আলম পলাশ নামের এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল আলম পলাশ শানখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমানে ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি। পাশাপাশি তিনি স্থানীয় কালিনগর বাজারের একজন ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মহিমাউড়া গ্রামে অভিযান চালিয়ে নাজমুল আলম পলাশকে আটক করা হয়। 

পুলিশের দাবি, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার নাজমুল আলম পলাশকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, পলাশের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শানখলা ইউনিয়নসহ আশপাশের এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা গ্রেপ্তারকে ‘অন্যায়’ দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর ভাষ্যমতে, নাজমুল আলম পলাশ এলাকায় একজন সৎ, বিনয়ী ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

 রাষ্ট্রীয় আইন বিশৃঙ্খলা সাথে জড়িত নয় বলেন এলাকাবাসী ও স্থানীয়রা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। 

তাদের মতে, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য অভিযোগ ছাড়া পলাশের মতো একজন পরিচ্ছিন্ন মানুষকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com