এইচএসসি
আগামীকাল এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, দেখা যাবে যেভাবে
বাংলাদেশ বার্তা টুডে ডেক্স: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল ২৩ নভেম্বর সোমবার প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে বেলা ১১টায় এ ফল প্রকাশ করবে। ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশের ব্যবস্থা করা হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত দিনেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী। বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়েছে। ১৪ দিনে এসব উত্তরপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করেছেন পরীক্ষকেরা। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। পরদিন ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কয়েকটি উপায়ে ফল জানতে পারবেন— ওয়েবসাইটে: কেন্দ্রীয় পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল নম্বর, নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) নির্বাচন করে ফল দেখার ব্যবস্থা রয়েছে। তবে চূড়ান্ত পদ্ধতি সম্পর্কে বোর্ডের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। জ্ঞানকে উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী পিডিএফে: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামের পিডিএফ ফাইল থেকে রোল নম্বর খুঁজে ফলের পরিবর্তন জানা যাবে। সেখানে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড উল্লেখ থাকতে পারে। মুঠোফোনের বার্তায়: যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে—যেমন অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়া বা গ্রেডের উন্নতি—তাঁদের আবেদনের সময় দেওয়া মুঠোফোন নম্বরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে বার্তা পাঠানো হতে পারে।
বেনাপোলে বাবার লা/শ বাসায় রেখে এইচএসসি পরীক্ষা দিলো মাসুমা
বুকের ভেতর স্বজন হারানোর তীব্র যন্ত্রণা, ঘরে পড়ে আছে পরম স্নেহের বাবার নিথর দেহ এমন এক হৃদয়বিদারক পরিস্থিতিতেও অশ্রুসিক্ত চোখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হাজির হলো ১৮ বছর বয়সী মাসুমা আক্তার। বাবার রেখে যাওয়া স্বপ্ন আর ভালোবাসার প্রতি সম্মান জানাতেই শোকের পাহাড় চেপে ধরে পরীক্ষার খাতায় কলম চালাতে হয়েছে এই পরীক্ষার্থীকে। বুধবার সকালে যশোরের বেনাপোল কেন্দ্রভিত্তিক শার্শা উপজেলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী মাসুমা আক্তার এই অদম্য মানসিকতার পরিচয় দেয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার দাফনকাজ ও জানাজায় অংশ নেয় সে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোলের নামাজগ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করেন মাসুমার বাবা বিশিষ্ট আমদানিকারক ও মেসার্স তাজমহল ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী আব্দুস সামাদ (৬৫)। হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অকাল এই মৃত্যুতে পুরো পরিবারে নেমে আসে কান্নার রোল। বুধবার সকালে বেনাপোল কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। সকাল ১০টার আগেই চোখ মুছতে মুছতে কেন্দ্রে প্রবেশ করে মাসুমা। সহপাঠী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহায়তায় পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করে সে। এক হাতে চোখ ভিজে যাওয়া রুমাল সামলে, অন্য হাতে সে লিখে গেছে পরীক্ষার প্রতিটি উত্তর। পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের কিছুটা আগেই (দুপুর ১২টা ৩০ মিনিটে) খাতা জমা দিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। মাসুমা বলে, বাবা আমাকে খুব ভালোবাসতেন। সব সময় বলতেন পড়াশোনা করে অনেক বড় হতে হবে। এই অবস্থায় পরীক্ষা না দিলে বাবার আত্মা কষ্ট পেত। তাই বাবার ইচ্ছেপূরণ করতেই আমি পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলাম। বেনাপোল কলেজের কেন্দ্রসচিব ও অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি জানান, সকালেই আমরা তার বাবার মৃত্যুর বিষয়টি জানতে পারি। শোক সামলে সে যাতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য আমরা মানসিকভাবে তার পাশে ছিলাম। তাকে নিরবচ্ছিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে। শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম বলেন, মাসুমা বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী (রোল নম্বর: ৫০৫৯১১)। এই কঠিন সময়ে কলেজের শিক্ষকরা এবং সহপাঠীরা তার পাশে গিয়ে সান্ত্বনা দিয়েছে। সে যাতে পুরো পরীক্ষাটা ভালোভাবে শেষ করতে পারে, আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এই ঘটনার বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, বাবাকে হারানোর কষ্ট অপরিসীম। এই চরম শোকের মধ্যেও মাসুমার সাহসিকতা ও দায়িত্ববোধ প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছি এবং পাশে থাকার চেষ্টা করছি। দুপুরে পরীক্ষা শেষ করে মাসুমা বাড়ি ফেরার পর জোহরের নামাজ শেষে স্থানীয় নামাজগ্রাম মসজিদে প্রবীণ ব্যবসায়ী আব্দুস সামাদের জানাজা অনুষ্ঠিত হয়। এলাকার শত শত মানুষ, জনপ্রতিনিধি ও আত্মীয়স্বজন জানাজায় অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এইচএসসি ও সমমান পরিক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৯ অক্টোবরের মধ্যে।