বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার অয়োজন করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
সোনারগাঁও ( নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) এর শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী এবং আগ্রহী করার লক্ষ্য নিয়ে জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি চালু করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো: মামুন মাহমুদ ।
নারায়ণগঞ্জে এই প্রথমবারের মতো এই শিক্ষারর্থীদের মেধা যাচাই ও লেখাপড়ার প্রতি আরো মনোযোগী করে তুলতে এই বৃত্তি পদ্ধতি চালু করা হয়েছে। জেলার ২০০ বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ১৬৭২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
আজ ২০ নভেম্বর শুক্রবার এবং আগামীকাল ২১ নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলার একটি করে মোট ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার সোনারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ১০.০০ থেকে দুপুর ১২.৩০ এবং ২.০০ থেকে ৪.৩০ ঘটিকা পর্যন্ত দুই দিনে মোট ৪টি বিষয়ে (বাংলা, ইংরেজি, গনিত ও বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকদের নিবিড় তদারকিতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।