বোদায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় বর্তমান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিকভাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধর জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৈরাজ্য, সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেছেন।
মিছিলে বোদা উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।