গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল ভাংচুর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন । আওয়ামী নিষিদ্ধ হওয়ার পর এটিই গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য মিছিল। এসময় নেতা কর্মীদের হাতে লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল । মিছিল থেকে এপিসি ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে ।
আজ রোববার বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের । এ সময় তাঁদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়েছে। দুপুর ২ টার দিকে নেতা কর্মীরা মিছিল শেষ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন।সেখানে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মাঝিগাতী , কাঠি, কাজুলিয়া ইউনিয়ন থেকে নোতা কর্মীরা মিছিল সহ বেদগ্রম দিয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে জড়ো হয়। এরপর তাঁরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খুলে তাঁরা উল্লাস করেন।
মিছিল থেকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর আগ্নি সংযোগ করা