রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, আন্তর্জাতিক বিচার আদালতের দিকে তাকিয়ে বিশ্ব

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

উচমান গনি, উপজেলা প্রতিনিধি, টেকনাফ কক্সবাজার: 

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ঘোষণা হওয়ার কথা রয়েছে।

 নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এ রায় ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় আদালতের প্রকাশ্য অধিবেশনে রায় পাঠ করার কথা রয়েছে। এ মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছে গাম্বিয়া।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। 

হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাস্তুচ্যুত এসব মানুষের ন্যায়বিচারের প্রত্যাশা দীর্ঘদিনের।

রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে আজকের রায় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

 বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারাও এ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com