ইবিস্থ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণের নবীন বরণ-বিদায় সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

ওসমান গণি, ইবি প্রতিনিধি :

বৃহত্তর কুমিল্লা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি সাইফুল্লার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব,আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মালেক, বিএনসিসির উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফোরামের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, চাবির রিং, কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট, চাবির রিং, কলম ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

নবীনদের উদ্দেশ্যে ফোরামের সভাপতি সাইফুল্লাহ বলেন, শিক্ষার্থীদের জন্য ​পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি লাইব্রেরিয়ান শিপ, ভাষা শিক্ষা ( আরবি, ইংরেজি ) দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। মা-বাবার স্বপ্ন পূরণে ​সময়ের সঠিক ব্যবহার করতে হবে। রুটিন তৈরি করে নিয়মিত পড়াশোনা, ইবাদত, বিশ্রাম ও দৈনন্দিন কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com