কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালীতে তারুণ্যের জোয়ার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যুবদল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় নির্বাচনে জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন বলে রাজনীতি করতে গেলে জনপ্রতিনিধির বিকল্পনেই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তাই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। “ তিনি সর্বশেষ বলেন করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ,রুহুল আমিন খান টিপু, মাসুদ রানা বাবু, সাবেক ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল,মোরশেদ হোসেন লিটু,ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী সহ ।

এতে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com