নওগাঁয় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় ঘুমের মধ্যে সাপের কামড়ে আবির ইসলাম রিয়ন নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের মিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আবির। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
আবির ইসলাম রিয়নের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোক বিরাজ করছে।