নওগাঁয় এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামে এক এসি মেকানিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা (ইশ্বরদেবত্তোর) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করতে যান আব্দুল গনি পলাশ। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।