বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবীণ নেতা মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: মোঃ মোস্তাকিন হোসেন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী।

 আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়ে এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 তিনি বলেন, "গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর অতিক্রম করে বিএনপি আজ এদেশের মানুষের সবচেয়ে আস্থাভাজন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি ধামইরহাটের সাধারণ জনগণসহ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবাত্মক অভিনন্দন।"

 বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দলীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধামইরহাটের মাটি থেকে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।"

শুভেচ্ছান্তে:

মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী

 চেয়ারম্যান পদপ্রার্থী, আসন্ন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচন।

 সাবেক ভাইস চেয়ারম্যান, ধামইরহাট উপজেলা, নওগাঁ।

 সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি, ধামইরহাট, নওগাঁ।

 সদস্য, উপজেলা বিএনপি, ধামইরহাট, নওগাঁ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com