স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রাশেদ খান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি : ম

ঙ্গলবার (১সেপ্টম্বর ) নলডাঙ্গা ভূষণ অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিএনপির ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত এক সভাতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তিন বলেন -সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূলে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে| দলের মধ্যে কোন গ্রুপিং ও বিভেদ থাকবে না, তিনি আরও বলেন -গত সংসদ নির্বাচনে বিভেদে জড়িয়ে এ আসনে ধানের শীষের ফলাফল বিপর্ষয় ঘটলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে একজোট হয়ে কাজ করতে হবে। 

 উক্ত অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ যুগ্ন- আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান। সভার মাধ্যমে বিভেদ ভুলে মুল ধারার বিএনপির রাজনিতির সাথে যুক্ত হওয়া নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শপথ বাক্য পাঠ করান, - রাশেদ খাঁন

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় সভাতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসলাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান ও সামসুল ইসলামসহ বিএনপির খানা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com