বাংলাদেশ বার্তা টুডে
সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ, ৬ সেপ্টেম্বর মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে শনিবার দুপুরে সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান রোমানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় । মিছিলটি উপজেলার বটতলা চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় । পরে বটতলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ডা. জামাল উদ্দিন । সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান রোমান, শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতারা । বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহতী শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী এ আয়োজন করা হয়। বাগীশিক রাউজান সংসদের সভাপতি ও সংগঠক বিটু কান্তি দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী কমিটির সহসভাপতি লিটন মহাজন (লিটু), রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন এবং ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া মেম্বার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সুভাষ চৌধুরী, রাউজান উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক বিপ্লব দাশ ও সুদীপ দে। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতানুরাগী ডা. শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। সহ-বিচারক ছিলেন বাগীশিক রাউজান উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু এবং বাগীশিক রাউজান উপজেলা সংসদের ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন সংসদের সভাপতি বিজয় বিশ্বাস। আয়োজকরা জানান, রাউজানের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে মেধা ও প্রতিভার ভিত্তিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভক্ত, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে রাতে সংলাপ থিয়েটারের নির্দেশনায় এবং গঙ্গা মন্দিরের সার্বিক সহযোগিতায় ‘কৃষ্ণহারা বৃন্দাবন’ নাটক মঞ্চস্থ হয়। ধর্মীয় আবহে নাটকটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত :- সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন ধোপার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’। ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে দিনব্যাপী মাঠে ছিল খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুশলী ইউনিয়নের ধোপার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ০১ নং কুশলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠের আশপাশে উৎসবের আমেজ তৈরি হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রীড়া প্রেমিদের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় ভোরে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় খেলোয়াড়দের খেলাধুলায় উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম মোক্তার মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম। কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এইচ এম মোস্তফা কামাল চান মিয়া। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আলী জান্নাত। খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, কুশলী ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ইশতিয়াক হোসেন হাইশোর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য তুলে ধরেন। প্রতিটি ম্যাচেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ ও উত্তেজনা পূর্ণ মুহূর্ত। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মধ্যেও তৈরি হয় ব্যাপক আনন্দ -উদ্দীপনা। সকাল থেকে খেলার মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। খেলা উপভোগ করতে আসা ক্রীড়াপ্রেমীদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঐতিহ্যবাহী হা-ডু-ডুকে ঘিরে স্থানীয় মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা বলেন, আধুনিক খেলাধুলার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের খেলাগুলোও ধরে রাখা প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার চেষ্টা আর তার পাশাপাশি হারিয়ে যেতে বসা হা-ডু-ডুর প্রতি আগ্রহ বাড়ানো সম্ভব। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনের প্রশংসা করে। ভবিষ্যতেও নিয়মিত ভাবে হা-ডু-ডু প্রতিযোগিতার আয়োজনে প্রত্যাশা জানান।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন গোপালগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়াম মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ- ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জ- ২ আসনের মাননীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ-উজ- জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় এবং জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়। উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বেথুরী ইউনিয়ন একাদশ বনাম উরফি ইউনিয়ন একাদশ দল। প্রতিযোগিতায় বেথুরী ইউনিয়ন একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উরফি ইউনিয়ন একাদশ দল। প্রতিযোগিতা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দল এবং রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান। পুলিশ সুপার মহোদয় বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়। জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে ফাইনাল খেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ক্রীড়ামোদী সুধীজন,সকল স্তরের জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
রহনপুরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা
রহনপুরে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে মোহাম্মদ রাব্বানী নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রহনপুর কেডিসি পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমসহ পুলিশ সদস্যরা, রহনপুর ১৬ বিজিবি সদস্যরা এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে মোহাম্মদ রাব্বানী, পিতা—আব্দুর রাজ্জাককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধ ও অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপসহ ক্ষতিকর পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা অবৈধ ও ক্ষতিকর পণ্যের বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
দৌলতপুরে বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ যুবক আটক
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র এবং বিদেশী পিস্তল। দৌলতপুরে বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ যুবক আটক। তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি। কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। স্থানীয়দের ভাষ্য, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর প্রতিবাদে শুক্রবার রাতে স্থানীয়রা মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। স্থানীয়দের অভিযোগ, এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সেখানে গেলে রকি হোসেনসহ কয়েকজন আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতিতে স্থানীয়রা তাদের ধাওয়া করলে রকি হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, রকি হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা অস্ত্র ও ককটেলসহ রকি হোসেন নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির অঙ্গ সংগঠন ধামইরহাট পৌর কৃষক দলের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংগ সংগঠন ধামইরহাট পৌর কৃষক দলের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংগ সংগঠন ধামইরহাট পৌর কৃষক দলের আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থান: ধামইরহাট ভবনের তৃতীয় তলা। সভাপতিত্ত করেন - পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন - উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ হানজালা। এছাড়াও বক্তব্য প্রদান করেন -পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,মহিলা দলের সভাপতি মাজেদা বেগম, মহিলা নেত্রী শাহিনা আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তৃণমূলের কর্মীদের বিভিন্ন প্রশ্ন-উত্তর গ্রহণ ও সমস্যা চিহ্নিত করা হয় এবং সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
খেলাধুলায় উৎসাহ দিতে গোমস্তাপুরের স্কুলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
খেলাধুলায় উৎসাহ দিতে গোমস্তাপুরের স্কুলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ মোঃ তুহিন,(চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব সামগ্রী ব্যবহার করে নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তোরিকুল ইসলাম বকুলসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনেক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হবে। এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শুরু হওয়া এ সভা বিকেল ৫টা পর্যন্ত চলে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোসা. আছিয়া আক্তার। সংস্থার মূল প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব আলমগীর গনি। স্বাগত বক্তব্য রাখেন নীতিনির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। সভায় জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন নীতিনির্ধারণী পরিষদের সভাপতি জামাল হোসেন, সংস্থার নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা, নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স, সহ-সভাপতি খায়রুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, শিহাব উদ্দিন টিপু ও অ্যাডভোকেট মঞ্জুরুল হক। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, আঃ মজিদ, আরিফুল আলম টিটো, ঢাকা জেলা সভাপতি মহসীন উদ্দিন, পিরোজপুর জেলা সভাপতি হাসান মামুন, ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, পটুয়াখালী জেলা সভাপতি ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবদুস সালাম কামরুলসহ দেশের ৬৪ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
"বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে ফি জমায় পুরোনো পদ্ধতি, ভোগান্তিতে শিক্ষার্থীরা" মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীদের একাডেমিক ফি পরিশোধে এখনো চালু হয়নি পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট বা ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা। ফলে নির্ধারিত ফি জমা দিতে শিক্ষার্থীদের সরাসরি ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে সময় অপচয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ফি জমা দেওয়ার জন্য ব্যাংকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। একই সঙ্গে হল, বিভাগ ও ব্যাংকের মধ্যে একাধিকবার যাতায়াত করতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। শিক্ষার্থীরা জানান, অনেক সময় আর্থিক ব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময়ের শেষ দিকে ফি জমা দেওয়ার প্রস্তুতি নেন তারা। কিন্তু ব্যাংকে দীর্ঘ লাইন ও নির্দিষ্ট ব্যাংকিং সময়ের কারণে সময়মতো টাকা জমা দেওয়া সম্ভব হয় না। ফলে পরবর্তী সময়ে অতিরিক্ত জরিমানা দিয়ে ফি পরিশোধ করতে হয়। ফলিত গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জিল ভূঁইয়া বলেন, “আমাদের একাডেমিক কার্যক্রমকে পাশ কাটিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকে টাকা জমা দিতে হয়। ফলে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ২০২৬ সালে এসেও আমরা ১৯০০ সালের মতো লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিচ্ছি, যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বিষয়। দ্রুত এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।” সমুদ্র বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও নোবিপ্রবিতে এখনো ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা চালু হয়নি, যা শিক্ষার্থীদের জন্য হতাশাজনক ও সময়সাপেক্ষ। ফি জমা দিতে হল ও বিভাগে যাতায়াতের পাশাপাশি ব্যাংকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে না পারায় জরিমানাও দিতে হয়। অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যেই যেকোনো সময় ফি জমা দেওয়া সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি অপ্রয়োজনীয় জরিমানাও এড়ানো যাবে।” শিক্ষার্থীদের মতে, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সেবা চালু হলেও অর্থ পরিশোধের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে এখনো সরাসরি ব্যাংকনির্ভরতা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীরা ঘরে বা হল থেকেই নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজনীয়তা কমার পাশাপাশি অর্থ পরিশোধ প্রক্রিয়ায় সময় ও শ্রমও সাশ্রয় হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমি যোগদানের পর শিক্ষার্থীদের পেমেন্টগুলো ক্যাশলেস করার কমিটমেন্ট করেছিলাম। এখনো তা বাস্তবায়ন করতে না পারলেও ইউসিবি ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। তাদের একটি সফটওয়্যার প্রস্তুত আছে। পাশাপাশি আমাদের আইসিটি সেলেরও একটি সফটওয়্যার রয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য যেটি বেশি উপযোগী, সেটি দ্রুত চালুর ব্যবস্থা করব। আমার প্রথম লক্ষ্য হলো, শিক্ষার্থীদের পেমেন্ট ব্যবস্থা দ্রুত ক্যাশলেস করা।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে আপাতত প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই ফি পরিশোধ করতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের দাবি, প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত অনলাইন পেমেন্ট বা ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমার পাশাপাশি একাডেমিক সময়ের অপচয়ও রোধ করা সম্ভব হবে। এখন দেখার বিষয়, শিক্ষার্থীদের প্রত্যাশা কত দ্রুত বাস্তবায়িত হয়। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে প্রশাসনের ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছেন নোবিপ্রবির শিক্ষার্থীরা।
ইবিতে শিবির নেতাকে জুনিয়র ছাত্রদল কর্মীর চড়; উত্তাল ক্যাম্পাস
ইবিতে শিবির নেতাকে জুনিয়র ছাত্রদল কর্মীর চড়; উত্তাল ক্যাম্পাস ওসমান গণি, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবির নেতাকে ছাত্রদল কর্মী কর্তৃক চড় মারার ঘটনার জেরে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার (৫ সেপ্টেম্বর) পৌনে ২টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের বারান্দায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আলীনূর রহমান ও ভুক্তভোগী দাওয়াহ বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ও শিবিরের হল শাখার সেক্রেটারি কাজী জুহায়ের। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্ট্রেচারে করে হলের করিডোরে হাটছিলেন ভুক্তভোগী জুহায়ের। এক পর্যায়ে অভিযুক্ত ছাত্রদল কর্মী সামনে এসে ভুক্তভোগীকে চড় মারেন। ঘটনাটি জানাজানি হলে শিবিরের নেতা কর্মীরা হলে এসে অবস্থান নেয়। পরে অভিযুক্ত ছাত্রদল নেতাকে মারার জন্য ধাওয়া করলে সে পালিয়ে হলের একটি কক্ষে আশ্রয় নেয়। এসময় শিবিরের কর্মীরা কক্ষের দরজা, জানালায় আঘাত করে তাকে বের করার চেষ্টা করে। পরে শিবির সেক্রেটারির প্রতিরোধে তারা ফিরে এসে হলের বিভিন্ন জায়গায় স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দলের নেতাকর্মীরা প্রভোস্ট কক্ষে আলোচনায় বসে। এসময় উপস্থিত ছিলেন হল প্রভোস্ট অধ্যাপক ড.সেলিম রেজা, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। তবে উভয় পক্ষ সমাধানের উদ্দেশ্যে প্রভোস্ট কক্ষে বসলেও হলের বাইরে দুই পক্ষের নেতাকর্মীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের সহায়তায় অভিযুক্তকে হল থেকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান ফটকে তালা দিয়ে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে ও জিয়া মোড়ে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতাকর্মীরা। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও হাতুড়ি দেখা যায়। পরে সেখানে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ভুক্তভোগী কাজী জুহায়ের বলেন, আমি পরীক্ষা শেষে এক বন্ধুর সঙ্গে হলে যাচ্ছিলাম। আমার পায়ের লিগামেন্টে সমস্যার কারণে ক্রাচে ভর করে আস্তে আস্তে যাচ্ছি। এসময় আলীনূর আচমকা এসে আমাকে থাপ্পড় শুরু করে। পূর্বে তার সঙ্গে আমার কোনো বিরোধও ছিলো না। কেন তিনি এই কাজ করেছে তা আমি জানিনা। আমি হতভম্ব হয়ে তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে— তুই বেয়াদব তাই মারছি। যা পারিস করিস। আমার ইচ্ছা হইছে তাই মারছি। অভিযুক্ত আলীনূর জানান, "আমি তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বেয়াদব বলি। পরে তিনি আমাকে গালি দেয়। এসময় আমি তাকে থাপ্পড় দেই। তবে তার সাথে আমার পূর্বে কোনো বিরোধ ছিলো না।" শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ঘটনার প্রথম সূত্রপাত ছাত্রদল কর্মী আলীনূরের হাত ধরে হয়। তবে আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। এরপরও ছত্রদল দেশীয় অস্ত্রসহ স্থানীয়দের নিয়ে মেইনগেটে অবস্থান করে। স্থানীয় জামায়াত কর্মীদের ওপর হামলা করে আহত করে। তবে আমরা এখন অবধি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছি। এখন প্রক্টর অফিসে আলোচনায় বসেছি। আশা করি একটি সুন্দর সমাধান হবে। শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, “ঘটনাটি জানতে পেরে আমরা সমাধানের উদ্দেশ্যে প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্টাসহ শিবিরের নেতাকর্মীদের সঙ্গে বসি। কিন্তু শিবিরের পক্ষ থেকে সমাধানের পথে না গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। একপর্যায়ে হলের বাইরে আমার সদস্য সচিবকে ধাক্কাধাক্কি করা হয়। পরে আমরা সেখান থেকে চলে আসি। প্রক্টর ড. শাহীনুজ্জামান বলেন, আমরা এই ঘটনা শুনতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। পরে পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে নিরাপদে প্রক্টর অফিসে নিয়ে আসি। উভয় পক্ষকে নিয়ে ঘটনা সমাধান করার চেষ্টা করছি।
মাদক-চাঁদাবাজি রুখে খেলার মাঠ সচল রাখার শপথ: এমপি এস এ জিন্নাহ কবিরের
মাদক-চাঁদাবাজি রুখে খেলার মাঠ সচল রাখার শপথ: এমপি এস এ জিন্নাহ কবিরের সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ : ‘মাদক ও চাঁদাবাজিকে না বলে আজ থেকেই খেলার মাঠ সচল রাখার শপথ নিলাম।’ বলেছেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশনের মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন । এস এ জিন্নাহ কবির (এমপি) বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে উদ্যোগী হতে হবে। আগামী তিন মাসের মধ্যে খেলার মাঠের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি । ফাইনালে নাগরপুরের আলাই পাইকেল ফুটবল একাডেমি ও ঘিওরের তরা একতা ক্রীড়া সংঘ মুখোমুখি হয় । নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় আলাই পাইকেল ফুটবল একাডেমি । অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মো. কাজী মোস্তাক হোসেন দিপু । তেরশ্রী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কায়সুল হক পলাশ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন । আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে । ফাইনাল খেলা দেখতে মাঠে ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
সোনারগাঁও মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্ধে বিএনপি কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ
সোনারগাঁও মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্ধে বিএনপি কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মোহাম্মদ হোসেন নামের এক যুবদল কর্মীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর, লুটপাট করে। হামলার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ হোসেনকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়াও স্ত্রী, মা ও বোনকে পিটিয়ে আহত করা হয়। এঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া জামে মসজিদের বর্তমান সভাপতি পদে যুবদল কর্মী মোহাম্মদ হোসেনের শশুর বিএনপি নেতা মো. আমানউল্লাহ মিয়া রয়েছেন। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটির সভাপতি পরিবর্তন করতে চান একই এলাকার জালালউদ্দিনের ছেলে বিএনপি কর্মী মাসুদ মিয়া, তার ভাই রোকন উদ্দিন ও মামুন মিয়া। এ নিয়ে গত শুক্রবার জুমা নামাজ শেষে রোকন উদ্দিনের সঙ্গে দাইয়ানের ছেলে মোহাম্মদ হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় মোহাম্মদ হোসেন রোকন উদ্দিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় রোকনউদ্দিনের নেতৃত্বে বস্তল এলাকার মাসুদ মিয়া, মামুন মিয়া, শেখ সাদি, আরিফ হোসেন বহিরাগত সন্ত্রাসী আলী হোসেনের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র, রাম দা, হসিস্টিক, লোহার রড নিয়ে মোহাম্মদ হোসেনের বাড়িতে হামলা করে। এসময় তিন রাউন্ড গুলি ছোড়ে আতংঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা। ঘরে ঢুকে ফ্রিজ, টিভি, আলমারী, আসবাবপত্রসহ তিনটি কক্ষে ব্যাপক ভাংচুর করা হয়। এসময় মোহাম্মদ হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। এছাড়াও স্ত্রী তুলি আক্তার, মা নূর বানু ও বোন ইয়াসমিনকে পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। যুবদল কর্মী মোহাম্মদ হোসেনের বোন আহত ইয়াসমিন জানান, সন্ত্রাসীরা তাদের বাড়িতে এসে গুলি করে আতংঙ্ক সৃষ্টি করে। ঘরে ঢুকে তার ভাই মোহাম্মদ হোসেনকে কুপিয়ে পেটের নারী ভূরি বের করে ফেলে। তাদের ওপরও হামলা করে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাংচুর ও বাড়িতে থাকা নগদ ৫ লাখ লাখ টাকা ও আনুমানিক ১০ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া সোনারগাঁও নিউজকে জানান, হামলা ও গুলি বর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীরা ঘরে ব্যাপক ভাংচুর করেছেন। এক যুবদল কর্মীকে কুপিয়েছে। মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিমউদ্দীন সোনারগাঁও নিউজকে জানান, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে ভূক্তভোগী পরিবার গুলি বর্ষণের কথা বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, হামলা ভাংচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে
উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে। বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া। বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘উন্নয়ন কাজের বেলায় কোন গ্রুপিং নেই। সরকার যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দের, কি অপছন্দের সেটা মুখ্য নয়। উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’র সৌজন্যে উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক (খাদ্য সামগ্রী) বিতরণকালে তিনি এসব কথা বলেন।বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেওকলস ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তারেক আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আকিরুল ইসলাম জিসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগীয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার ৭৫০জন উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক তুলে দেয়া হয়। মোঃ আফজাল মিয়। সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা বিশ্বনাথ পৌরসভা মোবাঃ ০১৭২৬৬৬০০০০।
সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূর ঝু/ল/ন্ত ম/র/দেহ উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সারথী সরকার সারু (৪৭) নামের দুই সন্তানের এক জননী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী। পরিবারের বরাত দিয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, রাতের খাবার ও দৈনন্দিন কাজ শেষে পরিবারের সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ছোট ছেলে বাড়িতে না থাকায় স্বামী বিশ্বনাথ তার নিজের কামরাঘরে এবং বড় ছেলে অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন। সারথী ছিলেন তাদের মধ্যবর্তী ঘরে। সকালে বড় ছেলে মাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি মায়ের মরদেহ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলতে দেখতে পান। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।