বাংলাদেশ বার্তা টুডে
বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও
বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বছরের এক শিশুকে সড়কের পাশে ফেলে রেখে মা ঢাকায় চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে আশ্রয় ও নিরাপত্তার ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহ.. গত শুক্রবার সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের জেলে পাড়া এলাকার একটি ইটভাটার পাশে দুই বছরের এক শিশুকে একা ফেলে রেখে তার মা মিতু আক্তার ঢাকার উদ্দেশ্যে চলে যান। শিশুটির কান্না শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিকভাবে তার দাদির কাছে নিয়ে যান। তবে পারিবারিক বিচ্ছেদের জেরে দাদি শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এই অমানবিক ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা শিশুটিকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে উপস্থিত হন। ইউএনও তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিজের হেফাজতে নেন এবং তার শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পোশাক ও খাদ্যের জোগান দেন, যা স্থানীয় জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনে। তদন্তে জানা গেছে, শিশুটির বাবা মো. পলাশ এবং মা মিতু আক্তারের মধ্যে প্রায় তিন মাস আগেই বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে এই অবুঝ শিশুর ওপর। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর থেকেই শিশুটি চরম অবহেলার শিকার হচ্ছিল এবং সর্বশেষ মা কর্তৃক শিশুকে জনশূন্য রাস্তায় ফেলে যাওয়ার বিষয়টি সামাজিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়কে নির্দেশ করে। ভুক্তভোগী শিশুর দাদি দায়িত্ব নিতে অস্বীকার করায় শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। শিশুটি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং দীর্ঘমেয়াদে তার সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে, পারিবারিক কলহের বলি হয়ে একটি শিশুর এ ধরনের অসহায় অবস্থা সমাজব্যবস্থার অসংবেদনশীলতারই বহিঃপ্রকাশ। ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ শিশুটির বাবা মো. পলাশের সাথে যোগাযোগ করেন, যিনি বর্তমানে কর্মস্থলে এলাকার বাইরে অবস্থান করছেন। প্রশাসনের কঠোর হস্তক্ষেপে শিশুটির বাবা আগামী সোমবার সশরীরে উপস্থিত হয়ে সন্তানকে নিজের দায়িত্বে নেওয়ার আইনি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসনিক নজরদারির অংশ হিসেবে ইউএনও সাময়িকভাবে শিশুটির ফুফু রেসমা খাতুনের কাছে তাকে হস্তান্তর করেছেন এবং তিন দিনের ভরণ-পোষণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেছেন। প্রশাসন স্পষ্ট জানিয়েছে যে, সোমবারের শুনানিতে শিশুটির আইনগত অভিভাবকত্ব এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুটির প্রতি অবহেলা ও তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। একজন শিশুর প্রতি তার জন্মদাত্রী মায়ের এমন দায়িত্বহীন আচরণ এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের উদাসীনতা সমাজে একটি গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনাটি কেবলমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পারিবারিক ও সামাজিক কাঠামোর অবক্ষয়ের এক করুণ প্রতিফলন, যা ভবিষ্যতে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের এই মানবিক ও আইনি পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে কিছুটা আশার সঞ্চার করলেও, এ ধরনের অমানবিক পুনরাবৃত্তি রোধে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই। প্রশাসনিক হস্তক্ষেপের পাশাপাশি পরিবারের দায়িত্বশীলতা নিশ্চিত করতে না পারলে এ ধরনের ভুক্তভোগী শিশুদের জীবন দীর্ঘমেয়াদী হুমকির মুখে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
তেঁতুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
তেঁতুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ তেঁতুলিয়া (পঞ্চগড়), ২২ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের একটি পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই আবু হোসেনের নেতৃত্বে এসআই সাদিকুর রহমান সাদেক, কনস্টেবল সাওনসহ ডিবির সদস্যরা এতে অংশ নেন। অভিযানের সময় লতিফগছ গ্রামের মজিবর রহমানের মুদি দোকানের সামনে থেকে মহসিন আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মহসিন আলী তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি গ্রামের মো. হকদুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে পঞ্চগড় জেলায় ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আটোয়ারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আটোয়ারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ আটোয়ারী (পঞ্চগড়), ২২ আগস্ট ২০২৬: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সুমন রানা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছোটদাপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ সুমন রানাকে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. দাইমুল হক (মিলার)-এর ছেলে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটদাপ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন সুমন রানাকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ আরও জানায়, আটক সুমন রানার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পূর্বের মাদকসংক্রান্ত মামলার তথ্যও পুলিশ খতিয়ে দেখছে। এদিকে, আটোয়ারী থানা পুলিশের পক্ষ থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযান জোরদারের বিষয়টি নিয়ে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু
বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে রাতের খাবার খাওয়ার সময় বিষধর সাপের কামড়ে রঘু দত্ত প্রকাশ রৈক্য বৈদ্য (৭০) নামে এক তান্ত্রিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঘু দত্ত ওই এলাকার মৃত সারদা চরণ দত্তের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। যেভাবে দুর্ঘটনা ঘটে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পেশাগত কাজ শেষে ঘরে ফিরে নৈশভোজ করছিলেন রঘু দত্ত। এ সময় খাবার টেবিলের নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ আকস্মিক তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া এলাকাবাসী জানান, রঘু দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় তান্ত্রিক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর-দূরান্ত থেকে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ তার কাছে কবিরাজি ও তান্ত্রিক চিকিৎসার জন্য আসতেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম প্রতিনিধি: ২২.০৮.২০২৬ পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী-এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে এবং ক্লাইমেট জাস্টিস রেসিলিয়েন্স ফান্ডের (সিজেআএফ) আর্থিক সহযোগিতা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, নারী-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম রশিদ আলী, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, আফাদের সমন্বয়কারী কার্তিক চন্দ্র বর্মন, পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম রানা, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সম্পাদক মো. শোয়েব আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কুড়িগ্রামের নদী ভাঙন, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী প্রান্তিক জনগোষ্ঠীকেই এর সবচেয়ে বেশি ক্ষতি বহন করতে হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অভিযোজন সহায়তা, পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের দাবী জানান। এ সময় কুড়িগ্রাম সিএসও হাব, চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার উইম্যান ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ওক্যান), ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক-কুড়িগ্রাম, উলিপুর জলবায়ু পরিষদ, জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা)-কুড়িগ্রাম চ্যাপটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নারী সংগঠনটি ২০০৬ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীর কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ আহত অপরজন
কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ আহত অপরজন। একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে অজ্ঞাতনামা দুই সন্দেহভাজন চোর এর মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। শনিবার( ২২ আগস্ট) সকাল ১০টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিলুফা বেগম জানান, গভীর রাতে তার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ঐ দুজন। বুঝতে পেয়ে তিনি চিৎকার দিলে আশেপাশের গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান এবং অন্যজন মারাত্মকভাবে আহত হন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।" এদিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, "আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
গাইবান্ধায় অনলাইন জুয়ার এজেন্ট আটক
পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর নেতৃত্বে একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে, জেলা গোয়েন্দা শাখা গাইবান্ধার জিডি নং-১১৩, তাং-১৯/০৮/২০২৬ খ্রিঃ মূলে গাইবান্ধা সদর থানা এলাকায় অন-লাইন, অফ-লাইন জুয়া প্রতিরোধ সহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় ইং-১৯/০৮/২০২৬ তারিখ রাত্রী অনুমান ২১.১০ ঘটিকার সময় আসামী-১। শ্রী শুভজিত চন্দ্র সরকার @ শিবু (৩০), পিতা-কান্তি ভূর্ষন সরকার, মাতা-ভানু রানী সরকার, সাং-তালুক মন্দুয়ার, ডাকঘর-বল্লমঝাড়, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাকে ফৗঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতবেক আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ আরো লোকজনের সামনে বিধি মোতাবেক আটক ব্যক্তির কক্ষ তল্লাশি করিয়া একটি SAMSUNG স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও একটি ই-পাসপোর্ট, একটি এনআইডি কার্ড, দুইটি ব্লুটুথ স্পিকার সহ বিভিন্ন নোটের সর্বমোট ৩,৪২,০০০/- (তিন লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা পেয়ে ইং ২০/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাত্রী ০০.৩০ ঘটিকার সময় জব্দ করা হয় এবং তাহার বাড়ীর বিভিন্ন কক্ষ তল্লাশী করা হয়। শ্রী শুভজিত চন্দ্র সরকার @ শিবুকে অন-লাইন সংক্রান্ত অপরাধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তাৎক্ষনিক অস্বীকার করিলেও তাহার আচার আচরন ও কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হয়। গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, অমিত ও শিমুলদ্বয় তাদের শ্বশুড় এবং মামা বাড়িতে অবস্থান করে শিবুর অন-লাইন কার্যক্রম পরিচালনা করে। সাগর ও আনন্দ তুলশিঘাট এলাকায় অবস্থান করে শিবুর অন-লাইন কার্যক্রম পরিচালনা করে। আরো জানা যায় যে, ক্যাসিনো সম্রাটগন বিকাশের এজেন্ট নাম্বার সার্বক্ষনিক চালু রাখার জন্য একটি বিদেশী ডিভাইস ও ভিপিএন এ্যাপস্ দ্বারা দুরে অজ্ঞাত স্থানে ব্লুটুথের মাধ্যমে পরিচালনা করে। ক্যাসিনো সম্রাটগন তাদের ই-মেইল মোবাইলে ব্যবহার করিয়া ব্যাকাপের মাধ্যমে অন-লাইন জুয়ার এ্যাজেন্টগুলো আনিয়া পরিচালনা করে শেষে পুনরায় ই-মেইল এ্যাকাউন্টগুলো ডিলিট করে দেয়। পরবর্তীতে উক্ত বিদেশী ডিভাইস উদ্ধার এবং লক্ষীপুর এলাকায় অমিত ও শিমুলকে গ্রেফতারের চেষ্টা করিলে শিবুর গ্রেফতারের সংবাদ পাইয়া অমিত ও শিমুলদ্বয় তাদের মোবাইল সহ দ্রুত মোটরসাইকেল যোগে রংপুরের উদ্দেশ্যে চলে যায়। সাগর ও আনন্দকে তুলশীঘাট এলাকায় গ্রেফতারের চেষ্টা করিলে তাহারা তাদের মোবাইল সহ পলাতক হয়। ধৃত আসামী ১। শ্রী শুভজিত চন্দ্র সরকার @ শিবুকে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারা মোতাবেক গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে প্রেরণ করা হইয়াছে। উক্ত মোবাইল গুলো পর্যালোচনা করিলে অন-লাইন অপরাধের কোন আলামত না পাওয়ায় সন্দেহজনক হওয়ায় উক্ত মোবাইলগুলো ফরেনসিক পরিক্ষার জন্য প্রেরন করা হবে এবং ফরেনসিক পরীক্ষায় ফলাফল পজিটিভ হলে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা রজু করা হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত
বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি): বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে ‘বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ’২৫’-এর পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ হল রুমে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত। প্রধান অতিথির বক্তব্যে শিবু প্রসাদ দত্ত বলেন, "মানব জীবন গঠনে গীতা শিক্ষার ভূমিকা অপরিসীম। বর্ণবৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গীতা চর্চার কোনো বিকল্প নেই।" অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আশীর্বাণী প্রদান করেন শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ। এরপর ফটিকছড়ি উপজেলা সংসদের ব্যবস্থাপনায় ও রাসেল দে'র পরিচালনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ এবং 'পার্থ সারথি' গীতিরূপ আলেখ্য পরিবেশন করেন আনন্দ ও সানি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. শুভাশিষ শর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, টিটু কুমার দে ও ত্রিদীপ দেব। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাষ্টার শিবু কুমার দাশ ও রাসকিন চৌধুরী। অনুষ্ঠানের প্রথম পর্বে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, লায়ন শম্ভু দাশ, ড. শ্রীবাস ভট্টাচার্য ও ডাঃ সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী, রবিন সাহা ও প্রিয়াশীষ চক্রবর্তী। দ্বিতীয় পর্বে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণা দাশ, বিপ্লব দে পার্থ ও লায়ন কৈলাশ বিহারি সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার দেবব্রত কর দেবু, রোটারিয়ান জুয়েল চক্রবর্তী ও রতন দাশ। এছাড়াও উপজেলা সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানস চক্রবর্তী, চন্দন নাথ, বিটু কান্তি দে, ডাঃ রুপন কান্তি শীল, ডাঃ অমর কান্তি শীল, সুশান্ত কুমার শীল ও উজ্জ্বল চন্দ্র দে প্রমুখ। অনুষ্ঠানে উত্তর জেলা, বিভিন্ন উপজেলা সংসদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জুয়ারীদের হামলায় আহত সেই কলেজ শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ
মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় আলোকীত লালমনিরহাটে আহত সেই কলেজ শিক্ষক আরিফুল ইসলাম(৩৫) মারা গেছেন। শুক্রবার(২১ আগস্ট) রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। মৃত কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদক জুয়া বাল্যবিয়েসহ নানান সামাজিক অপরাধ দমনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আলোকীত লালমনিরহাট নামে সামাজিক আন্দোলন গড়ে তুলেন। এ সামাজিক আন্দোলনের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ওয়ার্ড থেকে মুল কমিটিতে শিক্ষকসহ সুশিল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই ধারা বাহিকতায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ জন্মস্থান ভারতীয় সীমান্ত ঘেঁষা দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মাদক ও জুয়া চক্রকে সতর্ক করেন এবং এসব থেকে সড়ে আসার আহবান জানান। তার গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রহিদুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের হাসান আলী, মেহেদী হাসান, পারভেজ, মমিন মিয়া ও হৃদয় মিয়াসহ কয়েকজনের নেতৃত্বে একটি বড় অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে। এ খবরে তাদেরকে ডেকে নিয়ে সতর্ক করে এসব থেকে সড়ে আসার আহবান জানান কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। সড়ে না এলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার ঘোষনা দেন তিনি। সমাজ থেকে সামাজিক অপরাধ দমনের এ ঘোষনা কাল হয়ে দাঁড়ায় কলেজ শিক্ষকের। গত ১ আগস্ট প্রতিদিনের মত কলেজ থেকে বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। এ সময় আগে থেকে ওৎপেঁতে থাকা রহিদুলের নেতৃত্বে জুয়া চক্রটি দেশি অস্ত্রে শিক্ষক আরিফুলের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আরিফুলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন হাসপাতালে টানা ২১ দিন বেঁচে থাকার লড়াই করে শুক্রবার মৃত্যুর কাছে হার মেনে না ফেরার পথে পাড়ি জমান কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। এদিকে গত ৬ আগস্ট আরিফুলের গর্ভবতি স্ত্রী ক্লিনিকে অস্ত্রপাচার করে ছেলে সন্তানের জন্ম দেন। সমাজ আলোকীত করতে গিয়ে কলেজ শিক্ষক আরিফুলের পরিবার আজ দিশেহারা। সদ্য প্রসুত সন্তানের মুখও দেখে যেতে পারেননি। এ ঘটনায় শিক্ষক আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে পরদিন ২ আগস্ট রহিদুলকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৮জন আদালত থেকে জামিনে মুক্তি পেলেও পলাতক থাকা প্রধান অভিযুক্ত রহিদুলকে গত ১২ আগস্ট রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল নয়াটোলা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এ দিকে কলেজ শিক্ষক আরিফুলের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিচার দাবিতে বিক্ষোভ করছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আরিফুলের মৃত্যুর খবরে এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাংচুর করছে। এমন একটি খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ৪ জন
কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ৪ জন একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট ) কালীগঞ্জ থানার এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে এএসআই মো. মামুনুর রশিদ, এএসআই খলিলুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। ১) গ্রেফতারকৃত আসামির বিবরণ: (জিআর)নাম: মোঃ আমিরুল ইসলাম পিতার নাম: মৃত আক্কাচ আলী ঠিকানা: গ্রাম- বলিদাপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ (২) গ্রেফতারকৃত আসামির বিবরণ: (জিআর) নাম: মোঃ আক্তারুল ইসলাম পিতার নাম: মৃত আক্কাচ আলী ঠিকানা: গ্রাম- বলিদাপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ (৩) গ্রেফতারকৃত আসামির বিবরণ: (সিআর) নাম: সোহেল রানা পিতার নাম: আব্দুল গনি লস্কর ঠিকানা: গ্রাম- উল্যা, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ (৪) গ্রেফতারকৃত আসামির বিবরণ: (সিআর) নাম: হৃদয় দাস পিতার নাম: নির্মল কুমার দাস ঠিকানা: গ্রাম- নিশ্চিন্তপুর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে আমিরুল ইসলাম ও আক্তারুল ইসলাম জিআর মামলার এবং সোহেল রানা ও হৃদয় দাস সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। পরে নির্ধারিত স্থানে অভিযান পরিচালনা করে পরোয়ানামূলে চারজনকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পীরগঞ্জে বৃদ্ধ মাকে মারধর ভরণ-পোষণ না দেওয়া,হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
পীরগঞ্জে বৃদ্ধ মাকে মারধর ভরণ-পোষণ না দেওয়া,হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেওয়া, মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে মাহমুদুল কাদির (৩৪) ও তার স্ত্রীকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মা কামরুন নাহার. এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামি করা হয়েছে ভেলাতৈর ভদ্রপাড়া গ্রামের মৃত মৌলাবকসের ছেলে মাহমুদুল কাদির এবং তাঁর স্ত্রীকে। ভুক্তভোগী মায়ের অভিযোগ, বৃদ্ধ বয়সে তিনি শারীরিক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণ ও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বহন করেন না। এজাহারে সেই ভুক্তভোগী মা আরও অভিযোগ করেছেন, বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে ছেলে ও পুত্রবধূ প্রায়ই তাকে গালিগালাজ ও মারধর করতেন। প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। এমনকি এর আগে দুইবার তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার দিন গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী মা তাঁর মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে গেলে আসামিরা তাকে বাড়িতে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে গালিগালাজের পাশাপাশি কাপড়-চোপড় ও আসবাবপত্র বের করে দেওয়ার কথা বলা হয়। এসময় ওই ভুক্তভোগী মা প্রতিবাদ করলে আসামিরা তাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ১ নম্বর আসামি তাঁর ছেলে মাহমুদুল কাদির দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন। পরে একটি বাঁশের লাঠি দিয়ে মাথার ডান পাশে কানের কাছে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে। মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা সেই ভুক্তভোগী মাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, মা কামরুন নাহার বাদী হয়ে তাঁর ছেলে ও পুত্রবধূর নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ছেলেকে গত বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়। শুক্রবার(২১ আগস্ট) দুপুরে পুলিশের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।
মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও মহালছড়িতে জশনে জুলুস (র্যালি) করে গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আহলে সুন্নাত যুব কমিটির মহালছড়ি উপজেলা শাখা। শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজ শেষে মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুস বা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ি বাজারের প্রাণকেন্দ্র এসে শেষ হয়। এই জুলুছে ব্যানার-ফেস্টুন নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে যোগ দেন নানা বয়সী মানুষ। জশনে জুলুছে নেতৃত্ব দেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বোরহান উদ্দিন সিদ্দিকী। মহালছড়ি উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মুহাম্মদ সুলতান পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহালছড়ি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজগর হোসেন সিদ্দিকী, মহালছড়ি উপজেলা আহালে সুন্নাত জামায়াতের যুব কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক। মাহফিলে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
মোংলায় কিশোরীকে ধর্ষ/ণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব
মোংলায় কিশোরীকে ধর্ষ/ণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।.. বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ১৬ আগস্ট দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরে এই অমানবিক অপরাধ সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী সেদিন দুপুরে শাপলা তোলার জন্য ঘের এলাকায় গেলে একই এলাকার বাসিন্দা সুমন শিকদার (৩৫) তাকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন ঘেরের বেড়ীবাঁধে নিয়ে যায়। সেখানে কৌশলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সুমন। অপরাধ সংঘটনের পর অভিযুক্ত যুবক বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে প্রাণনাশের হুমকি দেয়, যার ফলে ভয়ে ভুক্তভোগী কিশোরী দীর্ঘ সময় ঘটনাটি গোপন রাখতে বাধ্য হয়। দীর্ঘ কয়েকদিন ঘটনাটি চেপে রাখায় শারীরিক অসুস্থতা দেখা দিলে বিষয়টি ভুক্তভোগীর মামীর নজরে আসে এবং তার জিজ্ঞাসাবাদের মুখে কিশোরী পুরো ঘটনাটি খুলে বলে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্ত সুমন শিকদার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কিশোরী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং প্রতিশোধের ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে, প্রান্তিক জনপদগুলোতে নারীরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার চার দিন পর শুক্রবার দুপুরে ভুক্তভোগী সব ঘটনা তার মামীর কাছে স্বীকার করলে পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মামা শিপন বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ অভিযুক্ত সুমন শিকদারকে এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং আইন অনুযায়ী তাকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার এই দ্রুত তৎপরতা কিছুটা স্বস্তি আনলেও, সমাজ ও পরিবারের সুরক্ষায় এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই জঘন্য ঘটনাটি স্থানীয় জনমনে গভীর ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে, যা নারী ও শিশু সুরক্ষার ক্ষেত্রে বিদ্যমান শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। মাছের ঘের বা জনমানবহীন এলাকায় নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা সমাধানে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। অপরাধীর কঠোর শাস্তির পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি না পেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করা কঠিন হয়ে পড়বে, যা সাধারণ মানুষের নিরাপদ চলাচলের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হচ্ছে।
কোটচাঁদপুরে মাইক্রোবাসে ছাগল চুরি: ৩ জন আটক
কোটচাঁদপুরে মাইক্রোবাসে ছাগল চুরি: ৩ জন আটক একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিনব ও চতুর উপায়ে মাইক্রোবাসে করে ছাগল চুরির সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের মোঃ হেলাল উদ্দিন (৩৫), মোছাঃ সুফিয়া খাতুন (৫৫) এবং মোঃ ওমর ফারুক (৭)। সম্পর্কে তারা যথাক্রমে মা, ছেলে ও নাতি। সাধারণ মানুষের চোখে ফাকি দিতে ও সন্দেহ এড়াতে পরিবার সেজে তারা এই সংঘবদ্ধ চুরির সিন্ডিকেট চালাচ্ছিল বলে জানা গেছে। চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নির্জনতার সুযোগ নিয়ে একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তোলে চক্রটি। এরপর ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে ওঠানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যেই জনতা একত্রিত হয়ে গাড়িটির গতি রোধ করে তাদের অবরুদ্ধ করে ফেলে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এ,এস,আই মোঃ সমির হোসেন ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাল রঙের ছাগল ও ব্যবহৃত মাইক্রোবাসসহ আটককৃতদের উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন স্বীকার করেছেন, বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে তারা প্রথম ছাগলটি চুরি করেছিলেন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদ রহমান জানান, "দুপুরে চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরিকৃত ছাগলসহ ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।" এদিকে, জানা গেছে চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটির মালিক যশোর শার্শা থানা এলাকার এক প্রবাসীর স্ত্রী মোছাঃ পাখি খাতুন। ছাগল চুরির এই চক্রের সাথে গাড়ির মালিকের কোনো সম্পৃক্ততা আছে কিনা—তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
খেলাধুলা শুধু শরীরিক সুস্থতাই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধ করে : আশরাফুর রহমান বাবু
খেলাধুলা শুধু শরীরিক সুস্থতাই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধ করে : আশরাফুর রহমান বাবু মতলব প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট শুক্রবার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু। বক্তব্যে প্রধান অতিথি আশরাফুর রহমান বাবু বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন খেলা প্রেমিক মানুষ। ইতোমধ্যেই তিনি ক্ষমতায় এসে ক্রীড়াঙ্গনের দৃষ্টিনন্দন উন্নয়ন করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গান একদিন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি আরো বলেন, খেলাধুলার মধ্যে থাকলেই যুবসমাজ মাদক থেকে দুরে থাকবে। খেলাধুলা শুধু শরীরিক সুস্থতাই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধ করে তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্যে থেকে চর্চা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মেধা বিকাশিত হবে। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মতলব দক্ষিণ হিন্দু বৌদ্দ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি ভোলা নাথ সাহা, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন জয়, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফয়সাল খন্দকার সহ টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় অংশ গ্রহন করেন ধনাগোদা স্পোর্টিং ক্লাব বনাম পুর্ব লালপুর একাদশ। খেলায় ৩-১ গোলে পুর্ব লালপুর একাদশ বিজয়ী হয়েছে। খেলায় শত শত দর্শক স্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।