বাংলাদেশ বার্তা টুডে
শার্শায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন
শার্শায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, লাঞ্ছনা ও অশোভন আচরণের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ভবনের সামনে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির তীব্র দাবি জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির নাসির উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির এম এ রহিম, আনন্দ টিভির আইয়ুব হোসেন পক্ষী ও জ্যেষ্ঠ সাংবাদিক শাহাজান সবুজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন,সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পথকে চরমভাবে বাধাগ্রস্ত করে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত রোববার (২৩ আগস্ট) শার্শার নাভারন বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা চলাকালীন সংবাদ সংগ্রহ করতে যান স্থানীয় সাংবাদিকরা। সভা চলাকালে অজ্ঞাত একদল সন্ত্রাসী কমিটির সভাপতি তানজীর ইসলাম কনিকে গালিগালাজ শুরু করে এবং উপস্থিত সাংবাদিকদের কক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য করে। পরবর্তীতে সাংবাদিকরা স্থানীয় শ্যামলাগাছি বাজারের একটি দোকানে চা খাওয়ার সময় ওই সন্ত্রাসী দল দ্বিতীয় দফায় এসে সাংবাদিক আতিকুজ্জামান রিমুর ওপর অতর্কিত হামলা চালায়।
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিকের পরিচালক গ্রেপ্তার
লালমনিরহাটে স্কুলছালালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিকের পরিচালক গ্রেপ্তারত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিকের পরিচালক গ্রেপ্তার হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামের এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক। র্যাবের দাবি, তিনি ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২০ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় বাড়িতে ওই ছাত্রী একা থাকার সুযোগে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান তার মা। এরপর তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকে ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন। র্যাব-১৩ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়ায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন
অভিযুক্তকে ছেড়ে দিলো পুলিশ মঠবাড়িয়ায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন সালমান আহসান বাবু, মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটকে রেখে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগ উঠেছে স্থানীয় এক ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে। গত ২১ আগস্ট রাতে উপজেলার বেতমোর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আইয়ুব হাওলাদার (৩৫)। তিনি তুষখালী ইউনিয়নের জানখালী বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং বেতমোর বাজারের একজন ফার্নিচার ব্যবসায়ী। এদিকে ঘটনার পরদিন সকালে পুলিশ অভিযুক্ত আইয়ুবকে আটক করলেও পরবর্তীতে ভুক্তভোগীকে তাৎক্ষণিক না পাওয়ার অজুহাতে তাকে ছেড়ে দেয়। শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশু ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৯টার দিকে ওই শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে রাস্তায় অবস্থান করছিল। পরিবারের শাস্তির ভয়ে বাড়িতে না ফিরে সে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সুযোগে আইয়ুব হাওলাদার শিশুটিকে ফুসলিয়ে ডেকে এনে বেতমোর বাজারে নিজ ফার্নিচার দোকানের পিছনের একটি গোপন কক্ষে নিয়ে যান এবং জোরপূর্বক নির্যাতন চালান। শিশুটির আত্মচিৎকারে একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দিয়ে দোকানের শাটার খুলে দেয়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইয়ুব হাওলাদারকে আটক করে। স্থানীয়দের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব শিশুটিকে নির্যাতনের বিষয়টি স্বীকার করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর "ভুক্তভোগী শিশুকে ঘটনাস্থলে তাৎক্ষণিক পাওয়া যায়নি" এমন কারণ দেখিয়ে পুলিশ অভিযুক্তকে ছেড়ে দেয়। শিশু যৌন নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ ওঠার পরও কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা আইনগত পদক্ষেপ না নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযোগ করে জানান, আইয়ুব হাওলাদারের বিরুদ্ধে পূর্বেও একাধিক শিশুর ওপর যৌন নিপীড়ন চালানোর ইতিহাস রয়েছে। ইতিপূর্বেও একই ধরনের দুটি ঘটনায় স্থানীয় শালিসে তাকে মোটা অঙ্কের জরিমানা প্রদান করতে হয়েছিল। তবে সেসব ঘটনায় পূর্বে কোনো মামলা হয়েছিল কি না, তা জানা যায়নি। ঘটনার বিষয়ে দায়িত্বে থাকা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়া এবং তাদের তাৎক্ষণিক খুঁজে না পাওয়ার কারণে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, "ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ আব্দুল মতিন খান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ,শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং বিদ্যালয়গুলোতে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তুমলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) বিকেলে তুমলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির দাতা সদস্য মোঃ আল-আমিন দেওয়ান এর হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় তুমলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শিখা বেগম, বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম। এসব সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। তুমলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিবেশ তৈরি সহ সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর অভাব ছিল। ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার
সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক ডাকাতি করার সময় এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ট্রাক আটকিয়ে ট্রাকটি ডাকাতি চেষ্টা করে। গ্রেফতারকৃত ভুয়া পুলিশের নাম হিরা শেখ (৪০) । গতকাল সোমবার সকালে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক কটি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ পরিদর্শক আরিফুজ্জামানে নেতৃত্বে এএসআই সাইফুল ইসলাম ও সংগীয় ফোর্সের নিয়ে ভুয়া পুলিশ হিরা শেখকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের পোশাকদারী আরো পাঁচজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানা ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত হিরা শেখ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পটিখালী এলাকার মৃত আলী আকবর শেখ ছেলে। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানায়, ডাকাতির একটি তথ্য পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের পোশাক পড়ে ডাকাতি করার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরো পাঁচজন পুলিশের পোশাকদারী পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত
সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে হানা দিয়েছে বনদস্যু বাহিনী, জিম্মি করা হয়েছে ৫ জেলেকে। গত ২২ আগস্ট শনিবার রাত আটটার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় সশস্ত্র বনদস্যু বাহিনী বড় জাহাঙ্গীর বাহিনী ভয়াবহ এক হামলা চালায়। বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে প্রাণ বাঁচাতে উপকূলের এসব চরে আশ্রয় নেওয়া জেলেদের ওপর অতর্কিত এই হামলা চালানো হয়। দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামের পাঁচজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে জাহাঙ্গীর হাওলাদার, শিহাব হাওলাদার, সাব্বির হাওলাদার, রিপন হাওলাদার এবং জাকির হাওলাদার রয়েছেন। দস্যুরা কেবল জেলেদেরই অপহৃত করেনি, বরং তাদের ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও ছিনতাই করে নিয়ে গেছে, যা উপকূলীয় মৎস্যজীবীদের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় জেলেরা বাধ্য হয়ে সুন্দরবনের নিরাপদ আশ্রয়ের সন্ধানে শ্যালার চরের দিকে অগ্রসর হয়েছিলেন। কিন্তু দস্যুরা আগে থেকেই সেখানে ওঁত পেতে ছিল। মহাজনের ভাষ্যমতে, দস্যুরা কোনো প্রকার পূর্ব সংকেত ছাড়াই হামলা চালিয়ে তিনটি পৃথক ট্রলার থেকে পাঁচজন জেলেকে তুলে নিয়ে যায়। অপহরণের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও দস্যু বাহিনীর পক্ষ থেকে মুক্তিপণ বা অন্য কোনো বিষয়ে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যা অপহৃত জেলেদের পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। সুন্দরবনের দুর্গম গহীনে তাদের কোথায় আটকে রাখা হয়েছে তা অজানা থাকায় স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই তীব্র হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে দস্যুরা এই পরিকল্পিত হামলা চালিয়েছে। এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানিয়েছেন যে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অপহৃতদের দ্রুত উদ্ধারের জন্য কোস্ট গার্ডের সাহায্য চাওয়া হয়েছে। স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করার আশ্বাস দেওয়া হলেও, দস্যু বাহিনীর এমন দুঃসাহসিক তৎপরতা প্রশাসনিক নজরদারির সীমাবদ্ধতাকেই সামনে নিয়ে এসেছে। জেলেদের দাবি, সুন্দরবনের অভ্যন্তরে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। সুন্দরবনের প্রাণকেন্দ্র থেকে জেলে অপহৃত হওয়ার এই ঘটনাটি উপকূলীয় মৎস্য আহরণ খাতের জন্য একটি অশনিসংকেত। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বনদস্যুদের এই ক্রমবর্ধমান সহিংসতা জেলেদের পেশাগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে অপহৃতদের উদ্ধার করা না যায় এবং বনদস্যু বাহিনীর বিরুদ্ধে কঠোর সামরিক বা আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে সুন্দরবন সংলগ্ন হাজার হাজার জেলের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। বনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে এখন কঠোর অবস্থানে যাওয়ার কোনো বিকল্প নেই, অন্যথায় বনদস্যুরা পুনরায় সুন্দরবনের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে।
পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে দুইজন গ্রেপ্তার
পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে দুইজন গ্রেপ্তার পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ২৪ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ এবং ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে কথিত হানিট্রাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবু রায়হান হৃদয় (২৪) ও মোছা. সুরাইয়া পারভীন স্বরনী (১৯)। রোববার (২৩ আগস্ট) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে ৪-৫ জনের একটি দল জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে তাকে অজ্ঞাত একটি স্থানে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হয়। একপর্যায়ে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর ভুক্তভোগী পঞ্চগড় সদর থানায় এজাহার দায়ের করেন। এর ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আবু রায়হান হৃদয় ও সুরাইয়া পারভীন স্বরনীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আবু রায়হান হৃদয় পঞ্চগড় সদর উপজেলার রাজনগর (খালপাড়া) এলাকায় ভাড়ায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর (বটতলা বাজার) এলাকায়। অপরদিকে সুরাইয়া পারভীন স্বরনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাদের পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের দাবি, আদালতে তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, মামলাটির তদন্ত এখনো চলমান। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা
রাজশাহীতে খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই এর জরিমানা আবু কাওসার মাখন রাজশাহী ব্যুরো রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের লেবেলে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। এই অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের লেবেলে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে খাবার পানি উৎপাদন ও বিক্রি করায় ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বিএসটিআইয়েরমো গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করায় একই এলাকার ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহারিয়ার ইসলাম সাংবাদিকদের জানান,এমন অভিযান চলমান থাকবে। জরিমানা করে প্রতিষ্ঠান গুলো কে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে।নিয়ম না মানলে পর্বতীতে কঠর শাস্তি দেওয়া হবে এমন কি প্রতিষ্ঠান সিলগালা করা হবে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বিজিবির অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদব্য উদ্ধার করা হয়। রোববার ভোর রাত ৪ টার সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপির টহলদল বিশেষ অভিযানে উল্লেখিত মাদকদ্রব্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৮ হাজার টাকা। রোববার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ কাঠালডাঙ্গী বিওপি’র হাবিলদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঠালডাঙ্গী বিওপি’র টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৭০ হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গেরুয়াডাঙ্গী’ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৪৪ বোতল এস্কাফ সিরাপ আটক করা হয়। বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সিংগাইরে ঘুষ-দূর্নীতির অভিযোগে নায়েব সাময়িক বরখাস্ত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃ ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এতে উপসহকারী ভুমি কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও ঘুষ দূর্নীতির অভিযোগ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেন তিনি। জানা গেছে, ২৪: শে আগ সোমবার সকালে ঢাকাব বিভাগাীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন। এ কর্মসূচির অংশ হিসেবে জয়মন্টপ ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন। এসময় কয়েকজন ভুক্তভোগী নারী-পুরুষ ঐ ভুমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষদূর্নীতির অভিযোগ করেন। ভুমি অফিসে সেবানিতে আসা স্থানীয় লোকজন বলেন , টাকা ছাড়া ভূমি অফিসে কোনো কাজ হয় না। নায়েব কামরুল ইসলামের ঘুষদূর্নীতির বিভিন্ন ভিডিও ফুটেজ ও তথ্য-প্রমাণও কমিশনারের নিকট তুলে ধরেন। অভিযোগ সত্যতা পাওয়ায় তিনি তৎক্ষনাৎ জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাময়িক বরখাস্ত করেন। এতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা , এডিসি ( রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহীকর্মকর্তা খায়রুন্নাহার , এসিল্যাল্ড হাবেল উদ্দিন প্রমূখ ।
শিবির সভাপতির বক্তব্যে নোবিপ্রবি ছাত্রদল ও কর্মকর্তা ফোরামের প্রতিবাদ
শিবির সভাপতির বক্তব্যে নোবিপ্রবি ছাত্রদল ও কর্মকর্তা ফোরামের প্রতিবাদ মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যকে ‘মিথ্যা, বিভ্রান্তিমূলক ও আপত্তিকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম। রোববার (২৩ আগস্ট) পৃথক দুটি প্রতিবাদলিপিতে সংগঠন দুটির পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এর আগে নোবিপ্রবিতে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবারও দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি ১৮টি বিশ্ববিদ্যালয়ে এমন ব্যক্তিদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনেরই যোগ্যতা বা অভিজ্ঞতা ছিল না। শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়নের কারণে তাদের এসব পদে বসানো হয়েছে।” তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নোবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম পৃথক বিবৃতি দেয়। নোবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদলিপিতে বলা হয়, নোবিপ্রবিতে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যকে মিথ্যা, বিভ্রান্তিমূলক ও আপত্তিকর উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এ ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিমূলক ও আপত্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের প্রতিবাদলিপিতেও একই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ফোরামের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য প্রদান করা উচিত। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। ফোরামও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক বক্তব্য প্রদানের আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল, ভারতীয় মদ ও অবৈধ কীটনাশকসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল, ভারতীয় মদ ও অবৈধ কীটনাশকসহ মাদক কারবারি গ্রেপ্তার রফিকুল ইসলাম সাবুল: রংপুর প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিবিল সিরাপ, ভারতীয় মদ, অবৈধ ভারতীয় কীটনাশক ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় সাহালাল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১৩ জানায়, রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের আজলাবাদ গ্রামে সাহালাল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সাহালালের শোবারঘর তল্লাশি করে ৪০ বোতল ফেনসিবিল সিরাপ, ৬ বোতল ভারতীয় রিপস রয়্যাল মদ, ৩০১ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক এবং ৯৬০টি বিটামিথাসন ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া তার কাছ থেকে ১ হাজার ৯২০ ভারতীয় রুপি, ৫ মালয়েশিয়ান রিংগিত এবং ১০০ ওমানি বাইসা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার সাহালাল ইসলাম পীরগঞ্জ উপজেলার আজলাবাদ গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করা হয়েছে, সাহালাল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁয় চোরাই গরু সহ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ
নওগাঁয় চোরাই গরু সহ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চুরি করা গরু নিয়ে পালানোর সময় মো. বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানার বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলেন বেলাল হোসেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল সদর থানাধীন জবার মোড়ে তাকে চোরাই গরুসহ আটক করে। গ্রেপ্তার বেলাল হোসেন বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করেন। এ ঘটনায় বেলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সার নিয়ে দেশজুড়ে আলোচনা, সুন্দরগঞ্জে অবৈধ মজুতে ১০ হাজার টাকা জরিমানা
সার নিয়ে দেশজুড়ে আলোচনা, সুন্দরগঞ্জে অবৈধ মজুতে ১০ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন এলাকায় সার নিয়ে কৃষকদের ভোগান্তি, অবৈধ মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মীরগঞ্জে কুঞ্জ ট্রেডার্স নামে খুচরা সার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। বর্তমানে আমন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের সার পেতে ভোগান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ রয়েছে, আবার কোথাও সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ও জানিয়েছে, অবৈধভাবে সার মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ব নির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পূর্ব নির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কুড়িগ্রাম প্রতিনিধি: ২৪.০৮.২০২৬ পূর্ব নির্ধারিত নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সুধি সমাজ ও এলাকাবাসী । সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা সদরের কুড়িগ্রাম-চিলমারী সড়কে কেতার মোড় থেকে টেক্সটাইল মোড় পর্যন্ত ঘন্টাব্যাপী এ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত করেন তারা। মানববন্ধনে রৌমারী, রাজিবপুর, চিলমারী, উলিপুরসহ জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন । পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা অনতিবিলম্বে নাদিয়ার দোলায় স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য জোড় দাবী জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেয়ার আহ্বান জানান । সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয় । হাফিজুর রহমান হৃদয়/কুড়িগ্রাম।