বাংলাদেশ বার্তা টুডে
সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহবান : এমপি মান্নান
সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে - এমপি মান্নান সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। টানা বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সমবেত হন। পরে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, আতাউর রহমান, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিএনপি নেতা মাসুম রানা, যুবদল নেতা কাউসার আহম্মেদ ও রাকিব হাসান প্রমুখ। এছাড়াও জনসভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের চেয়ারম্যান-প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো মোগরাপাড়া চৌরাস্তা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিএনপি সরকার কখনো ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
বিএনপি সরকার কখনো ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ১ সেপ্টেম্বর ২০২৬: বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, প্রতিবারই সফলভাবে দেশ পরিচালনা করেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিএনপি সরকারের ব্যর্থতার কোনো ইতিহাস নেই এবং ভবিষ্যতেও দলটি ব্যর্থ হবে না। মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সফলভাবে দেশ পরিচালনা করেছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও বিএনপি সরকারের সময় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত ছিল। তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, নতুন উদ্যম ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি মহল অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। এসব অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে দলের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। ফরহাদ হোসেন আজাদ দলের নেতাকর্মীদের সরকারের গত ছয় মাসের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন। একই সঙ্গে পাড়া-মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মানুষকে অবহিত করার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সীমান্ত পেরোনোর আগেই পঞ্চগড়ে বিজিবির হাতে ৪ রোহিঙ্গা
সীমান্ত পেরোনোর আগেই পঞ্চগড়ে বিজিবির হাতে ৪ রোহিঙ্গা পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ১ সেপ্টেম্বর ২০২৬: ভারতে যাওয়ার উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তের টিটিহিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক চারজন হলেন—কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী জাইনুব বিবি (২১)। অন্য দম্পতি হলেন ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী নুর কলিমা (২০)। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী টিটিহিপাড়া এলাকায় চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহলরত বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পরিচয় দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজারের ক্যাম্প থেকে তাদের একটি মানব পাচারকারী চক্র পঞ্চগড়ে নিয়ে আসে। সীমান্তপথে অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের। বিজিবি পরে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে বিজিবি চার রোহিঙ্গাকে আটক করে থানায় দিয়েছে। বিষয়টি যাচাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হবিগঞ্জে হুইপ জি কে গউছের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
হবিগঞ্জে হুইপ জি কে গউছের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী প্রতিবেদক আজিজুর রহমান, হবিগঞ্জ: যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এমপি’র নেতৃত্বে র্যালীটি বের করা হয়। র্যালীতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নামে। ব্যানার, ফেস্টুন, এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা শহরজুড়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ দেশের মানুষের অধিকার আদায়ের মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। সকল ষড়যন্ত্র ও স্বৈরাচারী শাসন ভেদ করে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত। আগামী দিনেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষায় হবিগঞ্জ জেলা বিএনপি সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।" র্যালীতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন খাদ্যমন্ত্রী রিতা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন খাদ্যমন্ত্রী রিতা সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে । জেলা বিএনপির আয়োজনে এসব কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্যমন্ত্রী রিতা । এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা যুবদলের আইকন কাজী মোস্তাক হোসেন দীপুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন । পাশাপাশি গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের প্রতি দলের অঙ্গীকার আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন ।
খানাখন্দ ভরা শাকির মোহাম্মদ-শায়েস্তাগঞ্জ সংযোগ সড়ক, দেখার কেউ নেই!
খানাখন্দ ভরা শাকির মোহাম্মদ-শায়েস্তাগঞ্জ সংযোগ সড়ক, দেখার কেউ নেই! আজিজুর রহমান আজিজ : শাকির মোহাম্মদ থেকে শায়েস্তাগঞ্জ সংযোগ সড়কটি এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল খানাখন্দ। বিশেষ করে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের মাঝখানে বিরাট এক গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এই ভাঙা সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিন শিক্ষার্থীরা বই-খাতা নিয়ে স্কুলে ওয়ার সময় এই গর্তে পড়ে উল্টি ফল্টি কাচ্ছে। তাদের জামাকাপড় ও বইখাতা কাদা-পানিতে নষ্ট হচ্ছে, অনেকেই মারাত্মক আহত হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, সড়কটির এই বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও তা মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হওয়া সত্ত্বেও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না । এলাকাবাসীর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে এই সড়কটি, বিশেষ করে মির্জাপুর সরকারি বিদ্যালয়ের সামনের অংশটুকু দ্রুত সংস্কার করা দাবি জানিয়েছেন । স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জনাব ইকবাল মেম্বার এবং সৈয়দ মাহফুজ মেম্বার সাহেব আশ্বস্ত করেছেন কয়েকদিনের মধ্যে আধলা রাবিশ দিয়ে ভরাট করে দিবেন ।
কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ভারিশিল্প মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে রোপন মৌসুমের উদ্বোধন উপলক্ষ্যে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুকুরিয়ার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মোঃ খলিল। এদিন করপোরেশনের মহাব্যবস্থাপক ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৯ সুগার মিল এলাকায় একযোগে আখ রোপন উদ্বোধন করেন। মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল। মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও আখচাষি মাজেদুর রহমান। মোচিক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ রোপন মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উদ্বোধন করা হয়। এছাড়া আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় দন্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এ পরিমাণ আখ দিয়ে প্রায় দুই মাস মিল চলানো সম্ভব হবে। ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিমন আখের মূল্য ধরা হয়েছে ২৬০.৪০ টাকা। গেল মাড়াই মৌসুমে আখের মন ছিল ২৫০ টাকা। বিগত বছরগুলো নানা প্রতিকূল পরিবেশ ও অল্প সময়ে ফুল ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছিল আখচাষ। গত কয়েক বছর পর্যায়ক্রমে মুল বৃদ্ধির ফলে আখচাষে ফিরছে কৃষকরা। চলতি মৌসুমে আবারো আখের দাম বৃদ্ধি করায় খুশি আখচাষিরা। এছাড়া গত মৌসুম থেকে আখ মিলে দেওয়া সাথে সাথে টাকা পরিশোধ করা হয়েছে। এবারও একই কৃষকদের টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।
আমি একবার কোরবানি হয়েছি, স্থানীয় নির্বাচনে আর কাউকে কোরবানি করবেন না’: জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা
আমি একবার কোরবানি হয়েছি, স্থানীয় নির্বাচনে আর কাউকে কোরবানি করবেন না’: জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে বিকেলে পাঁচবিবি পৌর পার্কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. ওহাব। প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ রানা প্রধান বলেন, “আমি একবার কোরবানি হয়েছি, স্থানীয় নির্বাচনে আর কাউকে কোরবানি করবেন না।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত হেলাল মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর ফেরদৌস রাইট এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হোসেন খায়ের স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মো. মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংগীতশিল্পী এম আই মিঠু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর,থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রাশেদুল হক,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মণ্ডল ও মাহবুব আলম জামিল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী,জেলা যুবদল নেতা আনিছুর রহমান ও মো. নয়ন প্রধান, হাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাসানুজ্জামান রাব্বি, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, বর্তমান কমিটির আহ্বায়ক ফয়সল হোসেন আপেল, সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমানসহ পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: ০১.০৯.২০২৬ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘোষপাড়াস্থ ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নাগেশ্বরীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা: শিক্ষক গ্রেপ্তার
নাগেশ্বরীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা : শিক্ষক গ্রেপ্তার হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : ১ সেপ্টেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীকেও থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী থানায় ধর্ষন চেষ্টার মামলা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। বিকেলে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতির সময় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী টয়লেট থেকে বের হওয়ার সময় দরজা খোলা মাত্র সহকারি শিক্ষক আব্দুল মোতালেব টয়লেটে ঢুকে ছাত্রীকে টেনে ভিতরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এসময় ওই ছাত্রী জোরে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে গিয়ে বিষয়টি সবাইকে জানায়। ছুটির পর বাড়ি ফিরে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম ও স্থানীয় মাদরাসা শিক্ষক কাজী মোশাররফ হোসেন বিষয়টি মীমাংসা করার কথা বলেন। খবর পেয়ে একাধিক গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গেলে তাদের বাড়িতে যেতে দেয়নি প্রধান শিক্ষক নুর ইসলাম ও কাজী মোশাররফ হোসেন। ছাত্রীর বাবা-মা কারও সাথে কথা বলবেন না বলেও জানান তারা। রাতেই বিষয়টি কুড়িগ্রাম পুলিশ সুপারকে জানানো হলে তার নির্দেশে রাত দেড়টার দিকে নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান টিম সাথে নিয়ে অভিযান চালিয়ে বাড়ি থেকে শিক্ষক মোতালেবকে আটক করে। ছাত্রীসহ তার বাবা-মাকে থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন ছাত্রীর বাবা। ছাত্রীর বাবা জানান, এর আগে প্রায় মাস তিনেক আগে ওই ছাত্রীকে কু-নজর তাকায় ওই শিক্ষক। পরে বিষয়টি তার মাকে জানালে বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানানো হয়। তখন কোন ব্যবস্থা নেয়া হয়নি। এবার সুষ্ঠু বিচার চাই আমি। এ ঘটনায় রাতে প্রধান শিক্ষক নুর ইসলাম বলেন, আমি এটার সর্বোচ্চ বিচার চাই। রাতে তো হবেনা। কাল এটার বিচার হবে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান বলেন, এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ভিকটিম আমাদের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার হওয়া শিক্ষক মোতালেবকে বিকেলে আদালতে তোলা হবে।
বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা রাজশাহী জেলা প্রতিনিধি : মো: মোমিন জাদরান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলা পরিষদের মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানো জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহিদ, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মজনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল দুর্গাপুর পৌর ৬ নং ওয়ার্ডের সাবেক পর পর দুই দুইবারের কাউন্সিলর হায়দার আলী, ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন , কিসমতগনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব এসএম সাকিব সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া , বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর বিএনপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দলটির সকল নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানানো হয়।
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
"নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ" মোঃ জাহিদ হাসান নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে ইরাসমাস প্লাস মোবিলিটি কর্মসূচির আওতায় নোবিপ্রবি সফররত তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) নোবিপবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রতিনিধিদলের সদস্যদের নোবিপ্রবিতে স্বাগত জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এ মোবিলিটি কর্মসূচির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও পেশাগত জ্ঞান আদান-প্রদান সহজতর হবে বলে আমি মনে করি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবে। এ সময় উভয় প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে সহযোগিতার সুযোগ সৃষ্টিতে এ কর্মসূচি অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো. শিবলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, নোবিপ্রবি সফররত সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর প্রতিনিধিদলের সদস্যবৃন্দ হলেন- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলমান হিজাল, ছাত্র পরামর্শ বিভাগের প্রধান জনাব হাসান তুর্ক ও সহকারী অধ্যাপক ড. এ এফ এম. শোয়াইব আখতার । প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নোবিপ্রবিতে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং মোবিলিটি কার্যক্রম সফলভাবে সম্পন্নের স্বীকৃতিস্বরূপ নোবিপ্রবির পক্ষ থেকে তাদের সনদ প্রদান করা হয়। প্রসঙ্গত, Erasmus+ KA171 মোবিলিটি কর্মসূচির আওতায় এ সফর সম্পাদিত হচ্ছে। এই মোবিলিটি কর্মসূচির লক্ষ্য হলো জ্ঞান আদান-প্রদান সহজতর করা, প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং নোবিপ্রবি ও সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন
দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক কান্তজিউ মন্দির স্থাপনাটি ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ১০টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন। পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্দিরের প্রাচীন টেরাকোটার কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তাকে মন্দিরটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করা হয়। মন্দিরের নান্দনিক কারুকাজেরও প্রশংসা করেন তিনি। পরে তিনি নয়াবাদ ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করে মসজিদের ইতিহাস ও প্রাচীন কারুকার্যের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলার ইউএনও মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংস।
চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
সোহাঈদ খান জিয়া,চাঁদপুর। । চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে চাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অল্পের জন্যে মা ছেলে প্রাণে বেঁচে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ আগস্ট ২৬) দিবাগত রাত প্রায় দেড়টার সময়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ও চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। জানাযায়, প্রতি দিনের মতো ওসমান হাওলাদারের স্ত্রী জুলেখা বেগম তার সন্তান জোবায়েরকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে জুলেখা বেগম ডাক চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়।এসময় তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে আগুন নেবানোর চেষ্টা করে।পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরো ঘর পুড় চাই হয়ে যায়। এব্যাপারে জুলেখা বেগম বলেন, আমি আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে গরম অনুভব হলে ঘুম ভেঙে যায়।পড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে কোন রকমে সন্তানকে নিয়ে ঘর থেকে বের হই।আগুনে আমার সর্বস্বহারা হয়ে গেছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার সহ আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা আমি জানি না।সব কিছু শেষ হয়ে গেছে ঠিক মা ছেলে এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। বাড়ির লোকজন জানান, কিভাবে আগুন লেগেছে আমরা জানিনা।সকলেই ঘুমিয়ে ছিলাম। ডাক চিৎকার শুনে আমরা এসে আগুন নেবানোর চেষ্টা করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ও সব পুড় চাই হয়ে যায়।
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন
নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর শিক্ষকরা।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারা নবনিযুক্ত ট্রেজারারকে অভিনন্দন জানান। গত ৩০ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। গত ২৭ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভ্যন্তরীণ শিক্ষকবৃন্দের মধ্য থেকে প্রথম ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় যুক্ত থাকা প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিবহণ প্রশাসক, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সহকারী প্রক্টরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর উপাচার্য ও ট্রেজারার শূন্য অবস্থায় প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ২০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে তাঁর তত্ত্বাবধানে দুইজন পিএইচডি ও দুইজন এমফিল গবেষণারত রয়েছেন। এছাড়া তাঁর তত্ত্বাবধানে ২০টির বেশি এমএ থিসিস সম্পন্ন হয়েছে। অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. তানজিল হোসেন, ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদ, কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিব উল মাওলা (মাওলা প্রিন্স) এবং সংগীত বিভাগের প্রফেসর ও পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী ।