বাংলাদেশ বার্তা টুডে
লালমনিরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার
লালমনিরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে। তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার উদ্যোগ নেয়। তবে পরিবারের সদস্য ও স্থানীয়রা এতে আপত্তি জানান। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশু ধর্ষ/ণচেষ্টার ঘটনা ধামাচাপার অভিযোগ ‘ভিত্তিহীন’, অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়ায় সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন
শিশু ধর্ষ/ণচেষ্টার ঘটনা ধামাচাপার অভিযোগ ‘ভিত্তিহীন’, অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়ায় সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ তেঁতুলিয়া, পঞ্চগড় | ২ সেপ্টেম্বর ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুলতানা রাজিয়া। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় তেঁতুলিয়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, তেঁতুলিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া একটি শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এমনকি তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সুলতানা রাজিয়া বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। শিশুটিকে ধর্ষণের চেষ্টার বিষয়টি ফোনে জানতে পেরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা কিংবা ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি তখন ঢাকায় ছিলাম। ঘটনাটি ফোনে জানার পর ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছি। অথচ পরবর্তীতে একটি মহল আমাকে জড়িয়ে নানা ধরনের গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।” তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যেসব ছবি ও বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুলতানা রাজিয়া বলেন, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে অভিযোগ বা অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। এতে শুধু একজন ব্যক্তির সম্মানহানি হয় না, প্রকৃত ঘটনাও আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তিনি সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া ছাত্রদলের সাবেক নেতা ইমরান খন্দকারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সুলতানা রাজিয়া তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে আনা হোক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা
শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা মহিউদ্দীন বাপ্পী,শার্শা,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও দলটির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী তৈয়বুর রহমান জাহাঙ্গীর এবং শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আহম্মদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ সাংবাদিক, প্রশাসন, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপপ্রচার সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যেকোনো ভিত্তিহীন গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাংবাদিক সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
শার্শায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শার্শায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মহিউদ্দীন বাপ্পী, শার্শা,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল টেংরা এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রেজাউল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার রেজাউল ইসলাম ও অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলায় থাকা অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ওই দুর্ঘটনা ঘটে। দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। এসময় অসাবধনতাবস বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন তার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এরআগে দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিচ্ছিলেন নাসির উদ্দীন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন পরিবারের সদস্যরা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। এদিকে, ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল ইসলাম নামে এক যুবক। নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
গাইবান্ধায় ডিগ্রি কলেজের এমপিও ভুক্ত শিক্ষকের দু-ভাইয়ের বিরুদ্ধে কৃষি ডিলারশিপ পরিচালনার অভিযোগ
গাইবান্ধায় ডিগ্রি কলেজের এমপিও ভুক্ত শিক্ষকের দু-ভাইয়ের বিরুদ্ধে কৃষি ডিলারশিপ পরিচালনার অভিযোগ মোঃ আশরাফুজ্জামান খান গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ডিগ্রি কলেজের এমপিও ভুক্ত শিক্ষকের দু-ভাইয়ের বিরুদ্ধে একজন লোক দেখানো সারেন্ডার আবেদন করলেও প্রকাশ্যে কৃষি ডিলারশিপ পরিচালনার অভিযোগ উঠেছে। সুত্রে জানাযায়, গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে অবস্থিত মেসার্স সাহা কৃষি ভান্ডার এবং মেসার্স সাহা সীড স্টোর এর স্বতাধীকারি নয়ন কুমার সাহা এবং লক্ষণ কুমার সাহা দু ভাইয়ের বিরুদ্ধে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই ডিলারশিপ নেন। তাদের ডিলারশিপ নিবন্ধন নাম্বার ১০২০ এবং ১৪৭৫। সুত্রে জানাযায়, লক্ষ্মণ কুমার সাহা একই ইউনিয়নের শাহ আজগর আলী ডিগ্রি কলেজ এবং নয়ন কুমার সাহা পার্শ্ববর্তী রংপুর পীরগঞ্জ উপজেলার শাহ আঃ রউফ ডিগ্রি কলেজে এমপিও ভুক্ত শিক্ষক হিসাবে কর্মরত আছেন। সরকারি সিন্ধান্ত মতে শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী, ডিলারশিপ এ যুক্ত হতে পারবেন না। এমপিও ভুক্ত শিক্ষক এর ডিলারশিপ প্রমাণিত হলে বেতন ভাতা স্থগিত বা বাতি এবং তার বিরুদ্ধে বিভাগীয় এবং শাস্তিমূলক ব্যবস্থার বিধান রয়েছে। সরকারি সকল নিয়মনীতি জানা সত্বেও কিভাবে ডিলারশিপ পরিচালনা করছেন এ দুই ভাই। স্থানীয়দের অভিযোগ এবং সরেজমিন প্রতিবেদক কে অনেক কৃষক জানান,ধাপেরহাট এলাকাটি একটি সব চাইতে রবি শষ্য উতপাদন এলাকা। এখানে হলুদ আলু এবং বারো মাস সবজি চাষের জন্য বাংলাদেশের মধ্যে নাম করা ইউনিয়ন। উক্ত ডিলারগণ অধিকাংশ সময় বীজ সার এবং কিটনাশক সহ প্রয়োজনীয় কৃষি পন্য বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে দ্বিগুন মূল্য নেয়ার অভিযোগ করেন। ফলে প্রতি বছর কোটি টাকার উপরে মুনাফা অর্জন করছেন। এ বিষয়ে কৃষক এবং সচেতন মহল বিষয়টি নিয়ে শিক্ষা এবং কৃষি মন্ত্রণালয়ের নিয়োজিত সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নীতিমালা অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন।
মঠবাড়িয়ায় বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল: নেতা বহিষ্কার
মঠবাড়িয়ায় বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল: নেতা বহিষ্কার সালমান আহসান বাবু, মঠবাড়িয়া: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের আদেশ দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নৈতিকতা ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে মেহেদী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মঠবাড়িয়া পৌরসভা ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কারের বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া এবং শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ ওঠায় সাংগঠনিক তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের সুনাম ক্ষুণ্ণ করে কেউ এমন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে পার পাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। তবে এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. মেহেদী হাসান মামুনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সিলেটের তাজপুরে সড়ক দুর্ঘটনায় মহিমাউড়ার তরুণ আহম্মদ আলী নিহত
সিলেটের তাজপুরে সড়ক দুর্ঘটনায় মহিমাউড়ার তরুণ আহম্মদ আলী নিহত হবিগঞ্জ প্রতিনিধি: সিলেটের তাজপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আহম্মদ আলী নামে এক তরুণ নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত আহম্মদ আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শানখলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মহিমাউড়া ভূইয়া বাড়ির নিবাসী মোঃ ইউসুফ আলীর একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে তাজপুর নামক স্থানে পৌঁছালে একটি সড়ক দুর্ঘটনার শিকার হন আহম্মদ আলী। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।আহম্মদ আলীর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজন।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গত শনিবার বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ জালালাবাদ এসোসিয়েশন ভবনের ‘ই এ চৌধুরী মিলনায়তনে’ আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিয়মিত সম সাময়িক ইসলামিক লেখক, কলামিস্ট ও সমাজসেবক হাফিজ মাছুম আহমদ দুধরচকী-কে জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড (বিশ্বশান্তি পুরস্কার) প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার (সিআইআরসি)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, দৈনিক সকালের সময়-এর সম্পাদক ও প্রকাশক এবং পরিষদের উপদেষ্টা মোঃ নূর হাকিম দক্ষিণ সুরমা সিলেটের লালাবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ নাজমুল ইসলামের সার্বিক পরিচালনায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ এম. নাদিম উদ্দিন আল আজাদের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, নূরে মোহাম্মদীয়া হাফিজিয়া আলিম মাদরাসা ঢাকার প্রিন্সিপাল ড. লোকমান হাকিম প্রমুখ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আজিজুর রহমান বিন ফজলুল হক। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী এর হাতে অ্যাওয়ার্ড প্রদান করেন।
নওগাঁয় ইউপি ভবনের মালামাল অন্যত্র নেওয়ার সময় চেয়ারম্যানকে ঘেরাও, উদ্ধার করলো পুলিশ
নওগাঁয় ইউপি ভবনের মালামাল অভিযোগে চেয়ারম্যানকে ঘেরাও, উদ্ধার করলো পুলিশ মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ হিসেবে থাকা জানালা অনুমোদিত প্রক্রিয়া ছাড়াই সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দুটি ভ্যান আটক করে জানালাগুলো জব্দ করেন এবং পরে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঘেরাও করে রাখেন। স্থানীয়দের দাবি, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় ইউনিয়ন পরিষদ ভবনের কয়েকটি জানালা দুটি ভ্যানযোগে পরিষদ এলাকা থেকে অন্যত্র নেওয়া হচ্ছিল। ভ্যান দুটি পরিষদ এলাকা থেকে বের হওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা ভ্যানের গতিরোধ করে জানালাগুলো আটকে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ইউনিয়ন পরিষদ এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। একপর্যায়ে চেয়ারম্যান নাজিমুদ্দিনকে পরিষদ প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ব্যক্তিরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ছুটিতে থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন। পরে ভূমি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরিষদের জানালাগুলো নিজেদের হেফাজতে নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ চেয়ারম্যান নাজিমুদ্দিনকে নিরাপত্তা দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। এ বিষয়ে ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুল হক বাবু ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকারি সম্পদ অপসারণ, হস্তান্তর কিংবা নিলামের ক্ষেত্রে নির্ধারিত বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। অনুমোদন ছাড়া পরিষদের জানালা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে তা গুরুতর অনিয়মের বিষয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দিনের আলোতে সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তা আটক করেছেন। এরপরও তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা না নেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা সরকারি সম্পদ সরানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয়দের কারো কারো অভিযোগ যে, “আইন সবার জন্য সমান হওয়া উচিত। সরকারি সম্পদ সরানোর সময় হাতে-নাতে আটকের পরও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে চেয়ারম্যানকে পুলিশি নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়েছে।” এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ভূমি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, “সরকারি সম্পদ অন্যত্র নিয়ে যাওয়ার সময় জনগণ মালামাল জব্দ করেছেন। আমরা এসে সেগুলো উদ্ধার করে হেফাজতে নিয়েছি।” তিনি আরও দাবি করে বলেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন অপরাধ স্বীকার করেছেন। তবে, চেয়ারম্যান নাজিমুদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ভোঁপাড়া ইউনিয়নে এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের জানালাগুলো কীভাবে, কার নির্দেশে, কোন প্রক্রিয়ায় এবং কোথায় নেওয়া হচ্ছিল? তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। এদিকে, স্থানীয় জনতা ঘোষণা দিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত চেয়ারম্যান নাজিমুদ্দিনকে ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ভাইয়ের বহিষ্কারের দাবি জানালেন এমপি বাবুল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ ভাইয়ের বহিষ্কারের দাবি জানালেন এমপি বাবুল হাসানুজ্জামান হাসান,(কালীগঞ্জ)লালমনিরহাট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, গ্রুপিং এবং নিজ ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। বক্তব্যে তিনি দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাহাঙ্গীর আলমকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তোলেন। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, "যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে—তা আমরা বরদাস্ত করব না। বিগত ছয় মাস ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে হঠাৎ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনো প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না। তিনি জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে। রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গিয়ে বলেছিল, 'আমি তাকে হারানোর জন্য রাজনীতি করি।' একবার সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনো জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত। উন্নয়ন ও ঐক্যের আহ্বান নির্বাচনী এলাকার কিছু নেতাকর্মী তার ছবি বাদ দিয়ে ব্যানার-পোস্টার সাঁটানো এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "এমপিকে বাইপাস করে রাজনৈতিক সফলতা পাওয়ার স্বপ্ন দেখা আস্পর্ধা ছাড়া কিছুই নয়। বক্তব্যের শেষভাগে তিনি আদিতমারী-কালীগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যাঁরা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে এবং চক্রান্ত করতে চায়, তাঁদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সমাবেশে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিএমপির উপজেলা আহবায় জাহাঙ্গীর আলম সকালে উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজার হয়ে বের করেন। সেখানে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, কালীগঞ্জে বিএনপির কে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কখনোই করতে দেয়া হবে না। প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ অবহেলিত হচ্ছে। কখনোই বরবাদ করা হবে না। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে, এমনি আমরা রাজপথে ছিলাম। সেভাবেই এই ষড়যন্ত্রকারী কে সরিয়ে দেওয়া হবে।
সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট সুন্দরবনে দীর্ঘদিনের ত্রাস সৃষ্টিকারী চারটি বনদস্যু বাহিনীর ৫২ জন সদস্য র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন, যা উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও বনজীবীদের জীবিকার জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সুন্দরবনের দীর্ঘস্থায়ী অপরাধ প্রবণতা দমনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সোমবার ৩১ আগস্ট চারটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৫২ জন সদস্য র্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। আত্মসমর্পণকারী বাহিনীর মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। চার বাহিনীর প্রধানসহ এই বিপুল সংখ্যক দস্যুর অস্ত্রসহ আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা বেষ্টনীতে এক নতুন মাত্রা যোগ করেছে। র্যাবের গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অভিযানের মুখে পড়ে দস্যু জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূল পরিস্থিতির কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আত্মসমর্পণ সুন্দরবনের অপরাধ দমনে র্যাবের কৌশলগত সক্ষমতারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সুন্দরবনের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল হাজারো জেলে, বাওয়ালি ও মৌয়াল বছরের পর বছর ধরে এই দস্যু বাহিনীর অপহরণ, মুক্তিপণ আদায় এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। ভুক্তভোগী বনজীবীদের অভিযোগ, দস্যুদের অত্যাচারে অনেক সময় তারা বনে প্রবেশ করতে ভয় পেতেন, যার ফলে তাদের পরিবারগুলোর আয়ের উৎস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আত্মসমর্পণকারী দস্যুদের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা জানিয়েছেন, বনের গহীনে তাদের আধিপত্যের কারণে সাধারণ মানুষ জিম্মি অবস্থায় দিনাতিপাত করতেন। অপরাধ জগতের এই চক্র থেকে বেরিয়ে আসা দস্যুদের অনেকেরই ভাষ্যমতে, বন ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে স্বাভাবিক জীবনে ফেরার পথ বেছে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। দীর্ঘদিনের এই ভীতি ও অনিশ্চয়তা নিরসনে বনজীবীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেললেও, দস্যুতার এই বিষবৃক্ষ পুরোপুরি উপড়ে ফেলতে দীর্ঘমেয়াদী নজরদারি ও সামাজিক পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। র্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী এই ৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হবে। অতীতে আত্মসমর্পণকারী অনেক দস্যুর পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এবার কেবল আত্মসমর্পণ নয়, বরং তাদের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। একইসঙ্গে বনদস্যুতা নির্মূলে সরকারের পক্ষ থেকে নেওয়া পুনর্বাসন উদ্যোগগুলো আরও জোরদার করার কথা বলা হয়েছে। র্যাবের ভাষ্যমতে, দস্যুদের এই সাংগঠনিক সক্ষমতা কমে আসায় বনের ভেতর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়ানো হবে। এদিকে, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পর্যটন মৌসুমের শুরুর দিনেই দস্যু বাহিনীর এই আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও জীববৈচিত্র্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কেবল আত্মসমর্পণের মাধ্যমেই সুন্দরবনকে শতভাগ দস্যুমুক্ত ঘোষণা করা সম্ভব নয়; প্রয়োজন বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করে অপরাধীদের পুনরায় মূলধারায় ফিরিয়ে আনা এবং বনের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা। এই ঘটনার মধ্য দিয়ে সুন্দরবন অঞ্চলে দস্যুতাবিরোধী লড়াইয়ে প্রশাসন একটি বড় বিজয় অর্জন করলেও, ভবিষ্যতে যেন নতুন কোনো দস্যুচক্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে কঠোর নজরদারি বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ১ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির মাছ জলাশয়ে অবমুক্ত করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপস এবং সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক। মৎস্য অবমুক্তকরণকালে নেতৃবৃন্দ বলেন, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। কর্মসূচিতে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রাশেদ খান
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি : মঙ্গলবার (১সেপ্টম্বর ) নলডাঙ্গা ভূষণ অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত এক সভাতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তিন বলেন -সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূলে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে| দলের মধ্যে কোন গ্রুপিং ও বিভেদ থাকবে না, তিনি আরও বলেন -গত সংসদ নির্বাচনে বিভেদে জড়িয়ে এ আসনে ধানের শীষের ফলাফল বিপর্ষয় ঘটলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে একজোট হয়ে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ যুগ্ন- আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান। সভার মাধ্যমে বিভেদ ভুলে মুল ধারার বিএনপির রাজনিতির সাথে যুক্ত হওয়া নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শপথ বাক্য পাঠ করান, - রাশেদ খাঁন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় সভাতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসলাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান ও সামসুল ইসলামসহ বিএনপির খানা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই ‘লিডার’ গ্রেপ্তার, অস্ত্র-চাকুসহ সরঞ্জাম উদ্ধার
নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই ‘লিডার’ গ্রেপ্তার, অস্ত্র-চাকুসহ সরঞ্জাম উদ্ধার মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই কথিত ‘লিডার’ সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, চাকু, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মান্দা উপজেলার তুরুকবাড়িয়া এলাকায় ‘সুলতান’ ও ‘পারভেজ’ নামের দুই যুবক ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলছিল। ওই গ্যাংয়ে যোগ দিতে স্থানীয় কিশোরদের চাপ প্রয়োগ করা হতো। কেউ যোগ দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ এলাকায় বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ড চালানো হতো বলে অভিযোগ রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের ওরফে নিরব নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজের নেতৃত্বে গুলি ছোড়া হয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করে। এর পরদিন ২৬ আগস্ট রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ফের গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়। ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি পুলিশ, মান্দা থানা ও রাণীনগর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) শাওনের নেতৃত্বে দলটি তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে অভিযান শুরু করে। পুলিশ আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট দিবাগত রাতে বগুড়ার শেরপুর থানার ফুড ভিলেজ এলাকার সামনে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে রাত ১টা ২৫ মিনিটের দিকে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল এবং একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়। এ ছাড়া পুলিশের অভিযানে একটি উভয় পাশে ধারালো ডেগার, যার বাটসহ দৈর্ঘ্য ১৮ ইঞ্চি এবং বাট ছাড়া ১২ ইঞ্চি, একটি সুইচ গিয়ার ঈগল চাকু, দুটি পুরোনো চাকু, একটি খুর, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলে হত্যা মামলা, সাইবার সুরক্ষা আইন ও মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা দুজন প্রায় আট মাস কারাগারে ছিলেন।