বাংলাদেশ বার্তা টুডে
কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্যালি
জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ, আরও উপস্থিত বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, নিরাপদ মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
২০২৬ সালে ৬মাসে ঝিনাইদহে আত্মহত্যা করেছে ১৮৯ জন
চলতি বছরের গেল ছয় মাসে ঝিনাইদহে আত্মহত্যা করেছে ১৮৯ জন। এরমধ্যে পুরুষ ৯২ জন আর নারী ৯৭ জন। মানবধিকার সংগঠন আরডিসি কার্যলয়ে সংস্থাটির নির্বাহী প্রধান আব্দুর রহমান ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনমাস পর্যন্ত এই হিসাব তুলে ধরেন। এদের সবাই গলায় ফাঁস কিংবা বিষপান করে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়। ঝিনাইদহ জেলা সির্ভিলসার্জন ও ডিসি অফিস এই তথ্য নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় চলতি বছরের ৬ মাসে ঝিনাইদহে যে আত্মহত্যা হয়েছে এর মধ্যে র্শীষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা, যার সংখ্যা ৫৯ জন| এদের মধ্যে নারী ২৯ এবং পুরুষ ৩০ জন| এছাড়া ˆশলকুপায় ৪৪, হরিনাকুন্ডতে ২৫, কোঁটচাদপুরে ২১, কালীগঞ্জে ২০ ও মহেশপুরে ২০ জন। ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে নানা ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।তার পরও গত বছর থেকে চলতি বছর ৬৪ জন বেশি।২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সংখ্যা ছিল ১২৫ জন, পুরুষ ৫৭ এবং নারী ৬৮ জন|ঝিনাইদহ জেলা সির্ভিলসার্জন অফিসার ডাঃ কামরুজ্জামান বলেন, এখানকার মানুষ অতি আবেগী, ভৌগোলিক সমস্যা এবং ˆধর্য্য ধারণের ক্ষমতা কম| এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আত্মহত্যা রোধে গণমাধ্যমকর্মীদের সাথে এড্যাভোকেসী সভা ও কাউন্সিলিং বাড়ানো এবং যুবসমাজের অভিভাবকদের সাথে মতবিনিময় করা প্রয়োজন।আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।জিও-এনজি মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে| আত্মহত্যা রোধে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান|
ডারউইন টেস্ট: অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটা শুধু একটি জয় নয়, এটা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটের লেখা এক নতুন ইতিহাস। পুরো ক্রিকেট বিশ্ব এই জয়ে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই টেস্টে হারানো, তাও ৯ উইকেটে! ভাবা যায়! বাংলাদেশই অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে, চাপ সামলেছে, সুযোগ কাজে লাগিয়েছে এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার? এই জয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য শুধু স্কোরকার্ডে যোগ হওয়া আরেকটি সংখ্যা নয়। এটা এমন একটি মুহূর্ত, যেটা বহু বছর পরেও মনে পড়বে। ঐতিহাসিক এই বিজয়ের জন্য পুরো বাংলাদেশ দলকে অভিনন্দন।
বেতগাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ব্যারিস্টার শাকিলা ফারজানার মতবিনিময়
রংপুর-১ ও রংপুর-২ আসনের নারী সংরক্ষিত আসনে দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বেতগাড়ী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নাদিম উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিয়ন বিএনপির স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় দলীয় কার্যক্রম ও স্থানীয় উন্নয়ন নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সভায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুরে ডিবির অভিযানে ৩০ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার
রংপুরের গংগাচড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩০ বোতল মাদকদ্রব্য Eskufসহ মোছাঃ নাজমা বেগম (৫১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গংগাচড়া থানাধীন ৭ নম্বর গজঘণ্টা ইউনিয়নের তালুকহাবু মৌজার রেখা বেনারশী পল্লীর সামনে কাকিনা-রংপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, রংপুর জেলা পুলিশের ডিবির এসআই (নিঃ) মো. ভুষন চন্দ্র বর্মনের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা, নারী পুলিশ ও ফোর্সের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নাজমা বেগমকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে নারী পুলিশ ও সঙ্গীয় সদস্যদের সহায়তায় ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে তার শরীরে পরিহিত কালো টি-শার্টের ভেতরে সাদা কষ্টেপ দিয়ে বিশেষ কায়দায় প্যাঁচানো অবস্থায় রাখা ৩০ বোতল Eskuf উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার নাজমা বেগম দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আসকর আলীর মেয়ে এবং মৃত আবুল কাশেমের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার আসামিকে গংগাচড়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গংগাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রংপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বীরগঞ্জে বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১৫ আগষ্ট শনিবার বিকেল ৫ টায় স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের যথাসময়ে উপস্থিত হয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল সোস্যাল মিডিয়াসহ মুঠোফোনে আহবান করে বার্তা প্রেরন করেন। পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সংগ্রামী সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদল সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নির্বাহী সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ অনেকে। আলোচনা শেষে বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।
রাজনৈতিক বিশ্লেষণে একমাত্র বেগম খালেদা জিয়াই সব বিষয়ে আপোষহীন ছিলেন- এমপি মান্নান
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপে তিনি যে হিমালয়সম দৃঢ়তার নজির স্থাপন করেছেন, তা অতুলনীয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি। দেশ ও জাতির কল্যাণে তাঁর এই ত্যাগের ঋণ এ দেশের মানুষ কখনো শোধ করতে পারবে না। শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা,সোহেলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগের আদর্শ আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা। আওয়ামী স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এবং জনগণের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। সভাস্থলগুলোতে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
চুরির মিথ্যা অপবাদে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে হ/ত্যা
ঢাকার ধামরাইয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শংকর মণ্ডল (২৮) নামে এক নিরীহ সংখ্যালঘু যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে অমানবিক ও বেধড়ক মারধর করার চরম নির্মম অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী চাল ও তুষ ব্যবসায়ী ওয়াজেদ হাজী এবং তাঁর সহযোগীরা মিলে ক্ষমতার দাপটে এই মধ্যযুগীয় বর্বরতা ও পাশবিক নির্যাতন চালান বলে দাবি করেছেন নিহতের শোকার্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অমানুষিক নির্যাতনের শিকার হয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত নিয়ে কয়েক দিন নির্মম যন্ত্রণায় ছটফট করার পর অবশেষে নিজ বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই আশাহীন তরুণ। কোনো আইন কিংবা বিচারিক প্রক্রিয়া ছাড়াই একজন সাধারণ মানুষকে চুরির অপবাদ দিয়ে এভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় ধামরাইসহ পুরো দেশজুড়ে চরম চাঞ্চল্য, তীব্র ক্ষোভ ও জনরোষের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় সাধারণ মানুষ এক বাক্যে দাবি তুলছেন, একটি স্বাধীন দেশে আইন নিজের হাতে তুলে নিয়ে নিরীহ যুবকের ওপর এমন অন্যায় সহিংসতা চালানো চরম মানবাধিকার লঙ্ঘন এবং এই হত্যাকাণ্ডে জড়িত প্রভাবশালী ওয়াজেদ হাজীসহ সকল আসামিকে কালবিলম্ব না করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি নিশ্চিত করতে যেন সরকার ও প্রশাসন অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী
আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি। শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক। শুষ্ক মৌসুমে নদীতে পানি ধরে রাখার পাশাপাশি তিস্তার পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ী তিস্তা ব্যারাজের ভাটিতে নতুন একটি ব্যারাজ নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’ তিনি আরও জানান, সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অবকাঠামো পুনর্বাসনে কাজ শুরু হয়েছে। পরে মন্ত্রী পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। এর আগে সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা-বাগান পরিদর্শন করেন তিনি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮ বোতল মদ উদ্ধার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানকৃত ১৩৩ কেজি গাঁজা, ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টার সময়ে সীমান্ত হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চল এবং দুর্গম পাহাড়ি উঁচু-নিচু টিলা ভূমি এলাকায় বিজিবি টহল পরিচালনার সময় বস্তার মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৩৩ কেজি ভারতীয় গাঁজাসহ ০১ বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ও চোরাকারবারীরা ভারত থেকে পাচারের উদ্দেশ্যে এসব মাদক দ্রব্য এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে দুর্গম জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহল তৎপরতার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমান ভারতীয় গাঁজা উদ্ধার করা সম্ভব হয়। অপরদিকে, ৫৫ বিজিবির অধীন তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৬টার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া চা-বাগান সীমান্ত এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক স্থানে বিজিবি সদস্যরা তল্লাশি করেন। তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। *উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের সর্বমোট ১৮৬ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ, এবং ২৫৮৫ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।* *জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রাম প্রক্রিয়াধীন রয়েছে।* হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক *লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান* বলেন, “যেকোনো ধরনের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সবসময় দৃঢ় ও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করতে বিজিবি নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। চোরাচালান ও মাদকবিরোধী প্রতিটি অভিযান অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে হবিগঞ্জ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৫
লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ওই উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী এলাকার তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয় এবং পরবর্তীতে পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোরিকশার যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও ৪-৫ জন গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শার্শার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই, বিএনপি নেতৃবৃন্দের শোক
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য ইমানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ইমানুর রহমান ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি টানা ৭বার ৩৫ বছর ইউপি সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে এলাকার মানুষের সেবা করেছেন। অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী হওয়ায় সর্বস্তরের মানুষের কাছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল। তাঁর এই প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ মাগরিব বাদ দক্ষিন পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত থেকে শোক প্রকাশ করেছেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন,গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মিঠাপুকুরে দুই সন্তানের জননী ও দুই সন্তানের জনক নিখোঁজ, ঢাকায় যাওয়ার গুঞ্জন
রংপুরের মিঠাপুকুরে দুই সন্তানের জননী ও দুই সন্তানের জনক একই সঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ ওই নারী ববিতা রানী (নাম পরিবর্তন নয়, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী) রূপসী মধ্যপাড়া গ্রামের রগুনাথ চন্দ্রের স্ত্রী। অন্যদিকে নিখোঁজ ব্যক্তি আশিকুর রহমান রূপসী হাজিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় আরিজ স্কুলের সাবেক শিক্ষক বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, সন্তানদের স্কুলে আনা-নেওয়ার সূত্রে ববিতা রানীর সঙ্গে আশিকুর রহমানের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে তারা দুজন ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গেছেন বলে প্রতিবেশীদের কেউ কেউ জানিয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ববিতা রানীর দুই সন্তান রয়েছে। মাকে বাড়িতে না পেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে আশিকুর রহমানের স্ত্রী মারা গেছেন এবং তারও দুই সন্তান রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। ঘটনার পর ববিতা রানীর স্বামী রগুনাথ চন্দ্র বিষয়টি নিয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ বা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে তারা স্বেচ্ছায় কোথাও গেছেন, নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখলে ঘটনার প্রকৃত কারণ ও নিখোঁজ দুজনের অবস্থান সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন স্বজনরা।
মতলবে সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মতলব দক্ষিণে সাবেক ফুটবলার একেএম আজাদের স্মারণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে মতলব সোনালী অতীত ক্লাবের আয়োজনে নিউ হোস্টেল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ম্যাচে ঢাকা সোনালী অতীত ক্লাব ও মতলব সোনালী অতীত ক্লাবের সদস্যদের মাঝে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ৩-০ গোলে মতলব সোনালী অতীত ক্লাব জয়লাভ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-ক্রীড়া সম্পাদক ও সোনালী অতীত ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মেজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, সাবেক ফুটবলার গোলাম নবী বাদল প্রমুখ। এ সময় মতলব প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, , মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব কিশোর বনিক, সাবেক ফুটবলার জহিরুল ইসলাম আলেক, মনির হোসেন, আব্দুল হান্নান অপু, গোলাম কাদের মুকুল, জিএম শাহীন, আলমাছ প্রধান, সালাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক পৌর শ্রমিক দল, মেহেদী আহমেদ শাওন, সাবেক যুগ্ম আহ্বায়ক মতলব পৌর ছাত্রদল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. ফয়সাল খন্দকার প্রমুখ। খেলায় ধারাভাষ্য করেন ফয়সাল আহম্মেদ ও ম্যাচ পরিচালনা করেন স্বপন, মফিজ, ইকবাল।
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের বিশেষ রাত্রিকালীন মহড়া ও টহল
সাতক্ষীরা জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে গত ১৪ আগস্ট রাতে জেলা শহরজুড়ে এক বিশেষ রাত্রিকালীন টহল ও মহড়া পরিচালিত হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের প্রত্যক্ষ নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলোতে এই বিশেষ মহড়ার মাধ্যমে অপরাধীদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়। মহড়াকালে পুলিশ সুপার জানান, জেলাজুড়ে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা রুখে দিতে সাতক্ষীরা জেলা পুলিশ ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। ‘দুষ্টের দমন এবং শিষ্টের পালন’—এই মূলনীতিকে সামনে রেখে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনমনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারী বা অপরাধী চক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদের কঠোর হাতে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকিতে আয়োজিত এই নৈশ মহড়ায় পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা সদর থানার ওসি এবং থানার একটি চৌকস দল অংশগ্রহণ করে। মহড়াকালে পুলিশ কর্মকর্তারা শহরের সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের নিরাপত্তার খোঁজখবর নেন। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুধু রাতের মহড়াই নয়—সাতক্ষীরা জেলার প্রতিটি থানা এলাকায় অপরাধ প্রতিরোধে বিশেষ তল্লাশি, চেকপোস্ট জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলা পুলিশের এই দৃশ্যমান পদক্ষেপে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা সুরক্ষায় জেলা পুলিশের এমন কঠোর ও ইতিবাচক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ।