বাংলাদেশ বার্তা টুডে
বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে আসিফ আকবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নেতা-পরিচালকদের নির্বাচন ৬ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রত্যাহারের সময়সীমা ছিল নির্ধারিত আজ।
যুক্তরাষ্ট্রে বাজেট অচলাবস্থা, সরকারি কার্যক্রম বন্ধ
যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছরের বাজেট পাস নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বিলটি শেষ মুহূর্তেও সিনেটে অনুমোদন না পাওয়ায় স্থানীয় সময় মধ্যরাত থেকে সরকারি তহবিল থেকে অর্থ ছাড় বন্ধ হয়ে গেছে।
এক লাখ নয় হাজার দুইশত পঁচাত্তরজন শ্রমিক এখন কীভাবে বাঁচবেন?
বিজিএমইএ-এর সাম্প্রতিক তথ্য বলছে, গত ১৪ মাসে ১৮৮টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়েছেন ১,০৯,২৭৫ শ্রমিক। এ পরিসংখ্যান আসলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ার ঘোষণা! একেকজন শ্রমিকের হারানো চাকরির পেছনে আছে একটি পরিবারের খাদ্য অনিশ্চয়তা, একটি শিশুর স্কুল থেকে ঝরে পড়া, একটি মায়ের কষ্টে ফেটে যাওয়া হাত, আর এক শ্রমিক নারীর অসমাপ্ত জীবনস্বপ্ন। অথচ রাষ্ট্র শ্রমিকবিরূপ। উপদেষ্টাদের ঠোঁটে ন্যূনতম অনুতাপ নেই, অর্থনীতিবিদরা টেলিভিশনে এখনো ‘ডলার সংকটের’ রুটিন বুলি আওড়াচ্ছেন।
মাদক হিসাবে ইনজেকশন ব্যবহার বাড়ছে, উদ্বেগ বাড়াচ্ছে জনস্বাস্থ্যে
ইনজেকশন দিয়ে মাদক নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে শুধু আসক্তিই নয়, বরং পুরো সমাজ একটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে যায়। এখনই সচেতনতা বাড়ানো জরুরি।
দুর্গা পুজায় ৪ দিন ছুটি ঘোষণা
প্রতি বছর সারা দেশে দুর্গা পুজা উদযাপন হয়, এ বছর একটু ব্যতিক্রম, এবার সেই পুজায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটির দিনগুলিতে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার কার্যক্রম বন্ধ থাকবে।
হামাসকে বাদ রেখেই ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু’র গাজার জন্য নতুন একটি শান্তি পরিকল্পনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য নতুন একটি শান্তি পরিকল্পনায় একমত হওয়ার কথা যৌথ ভাবে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, হামাসকে এ শান্তি পরিকল্পনায় সম্মত হতে হবে।
পাহাড়ে ধর্ষণ, রাষ্ট্রের নীরবতা ও আমাদের নৈতিক পতন
বাঙলাদেশের সংবিধান বলে, সবাই সমান অধিকারভোগী। কিন্তু পাহাড়ে গিয়ে সেই বাক্যটি এক নির্মম ঠাট্টায় পরিণত হয়। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারী যখন ধর্ষিত হন, তখন তিনি শুধু এক ব্যক্তি হিসেবে নয়—একটি জাতিগোষ্ঠীর প্রতীক হিসেবে অপমানিত হন। তার শরীরে যে নির্যাতন চালানো হয়, তা মূলত রাষ্ট্রের দখলদারিত্বের ভাষায় প্রকাশিত সহিংসতা। এই ধর্ষণগুলো কেবল যৌন অপরাধ নয়, এটি রাজনৈতিক ক্ষমতার প্রকাশ। পাহাড়ে নারীদেহ দীর্ঘদিন ধরে কি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে—যেখানে অস্ত্রের জায়গায় ব্যবহৃত হয় ক্ষমতার দম্ভ, প্রশাসনের পক্ষপাত, এবং রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তাহীনতা?
পাহাড়ে ধর্ষণ, রাষ্ট্রের নীরবতা ও আমাদের নৈতিক পতন - সাম্য রাইয়ান
বাঙলাদেশের সংবিধান বলে, সবাই সমান অধিকারভোগী। কিন্তু পাহাড়ে গিয়ে সেই বাক্যটি এক নির্মম ঠাট্টায় পরিণত হয়। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারী যখন ধর্ষিত হন, তখন তিনি শুধু এক ব্যক্তি হিসেবে নয়—একটি জাতিগোষ্ঠীর প্রতীক হিসেবে অপমানিত হন। তার শরীরে যে নির্যাতন চালানো হয়, তা মূলত রাষ্ট্রের দখলদারিত্বের ভাষায় প্রকাশিত সহিংসতা। এই ধর্ষণগুলো কেবল যৌন অপরাধ নয়, এটি রাজনৈতিক ক্ষমতার প্রকাশ। পাহাড়ে নারীদেহ দীর্ঘদিন ধরে কি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে—যেখানে অস্ত্রের জায়গায় ব্যবহৃত হয় ক্ষমতার দম্ভ, প্রশাসনের পক্ষপাত, এবং রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তাহীনতা?
শরীরের ওজন কমাতে শুধু ফল খাওয়ার গুরুত্ব
আধুনিক জীবনযাত্রায় অনেকে নিজেকে সময় দেওয়ার মতো সময়ও খুঁজে পান না। সারা দিন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আর এই ব্যস্ততার মধ্যে খাদ্যাভ্যাসেও পরিবর্তন চলে আসে। অনিয়ন্ত্রিত এই খাদ্যাভ্যাসের কারণে ওজোন বাড়াসহ শরীরে দেখা দেয় নানা সমস্যা।
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে বিবৃতি
কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের নবম মুকুট ভারতের মাথায়
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল শেষ হলো ভারতীয়দের উল্লাসে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলল ভারত।
মর্যাদার লড়াইয়ে আজ ভারত বনাম পাকিস্তান
ভারত এ পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদবের দল শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে, সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান নিশ্চিত করেছে ফাইনাল। এবার তাদের লক্ষ্য ভারতকে থামিয়ে নতুন ইতিহাস রচনা।
আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান
আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের প্রথম ফাইনাল আজ সন্ধ্যা ৮টায় শুরু হবে। দু’দলের মধ্যে ইতিহাসে এ পর্যন্ত ১০ বার ফাইনালে মুখোমুখি হয়েছে। তারমধ্যে পাকিস্তান ৭ বার জয় পেয়েছে ও ভারত ৩ বার জয় পেয়েছে।
রক্তস্নাত গাজায় দিগুণ শক্তিতে ইসরাইলি হামলায় নিহত আরো ৯১ ফিলিস্তিনি
বিশ্ব নেতা যখন যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষনা দিতে ব্যস্ত ঠিক তখনিই ইসরাইল দিগুন শক্তিতে আক্রমন করে গাজাসহ ফিলিস্তিনিদের উপর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৪৫ জন। ইসরাইলি বাহিনী তাদের ব্যাপকভাবে সমালোচিত স্থল আক্রমণ আরো তীব্র করেছে।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে আবার জারি হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা
ইরানের উপর জাতিসংঘের আরোপ করা যে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা এক দশক আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির পরে তুলে নেওয়া হয়েছিল, সেটি পুনরায় আরোপ করতে যাচ্ছে।