বাংলাদেশ বার্তা টুডে
সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার হবে: এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তার দল সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার করা হবে। তিনি বলেন, “বিএনপি চাঁদাবাজি, মাস্তানি এত বেশি করেছে— এগুলো ক্ষমার অযোগ্য। এসব অপরাধের বিচার হওয়া প্রয়োজন। আমরা যদি সরকার গঠন করি, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, তারও বিচার করব। বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে— এই মানসিকতায় আমরা নেই।”
নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই বাংলাদেশ
সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ঘোষিত দলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। আট দলের টুর্নামেন্টে ৭ ম্যাচে ১ জয় ও ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ নারী দল।
আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুলসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ সাইফুল ইসলামসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী বিপ্লব মন্ডলকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়।
‘না ভোট’ ফিরল জাতীয় নির্বাচনে: জোটেও নিজ দলের প্রতীকেই হবে ভোট
উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। ফলে জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী জোটের অংশ হলেও তাকে নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নিতে হবে।
বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে : হাইকোর্ট
শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে—প্রাথমিক শিক্ষা অধিদফতরের এমন সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত।
পাবনায় নামাজরত অবস্থায় পিতাকে কুপিয়ে হত্যা করল ছেলে
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামানিক (৩০)। রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিজাম প্রামানিক ওই এলাকার মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ: দেড় লাখ মানুষের মৃত্যু, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট
দুই বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছে। দুর্ভিক্ষে বিপর্যস্ত পুরো দেশ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
পশ্চিমতীরে সার্বভৌমত্ব আরোপের বিলের প্রাথমিক অনুমোদন ইসরাইলে
ইসরাইলের পার্লামেন্ট নেসেট অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক মহলের মতে, এটি মূলত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান, যা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।
রাঙামাটিতে মারা গেল দেশের একমাত্র গোলাপি হাতি শাবক, পাহাড়ায় মা হাতি
রাঙামাটির বরকল উপজেলায় দেশের একমাত্র ও বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটি মারা গেছে। তবে মা হাতিসহ বন্য হাতির একটি পাল পাহারা দেওয়ায় দুই দিন পার হলেও এখনো শাবকটির লাশ উদ্ধার করতে পারেনি বন বিভাগ।
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
তুমি না মরলে আমি মাহীরের হতে পারব না: জোবায়েদকে হত্যার সময় বলেছিলেন বর্ষা
জোবায়েদ তখনো মারা যায়নি। বাঁচার জন্য দুই তলা থেকে উপরে ওঠে। তিন তলায় দাঁড়িয়ে ছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে, আমাকে বাঁচাও, কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহীরের হতে পারব না। বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায়। তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি। জবি ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের হত্যার ঘটনায় এসব চাঞ্চল্যকর তথ্য দেন ডিএমপির লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।
এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে বৃদ্ধি, দুই ধাপে কার্যকর
অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই ধাপে এ ভাতা কার্যকর হবে বলে জানা গেছে।
জাতীয় প্রতিরক্ষা জোরদারে আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু: উপদেষ্টা আসিফ মাহমুদ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আরেকটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে দেশজুড়ে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে।
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল: উপদেষ্টা আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরই ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়। পর্যালোচনার পর ভারতীয় পক্ষের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল করা হয়েছে এবং কয়েকটি চুক্তি পুনর্বিবেচনা বা স্থগিতের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গাজায় ইসরাইলি হামলার মধ্যেও ‘যুদ্ধবিরতি বহাল’ দাবি ট্রাম্পের
গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হলেও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি বজায় রাখতে চায়।