কালীগঞ্জে ছাতিয়ানী আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

ঐতিহ্যবাহী ছাতিয়ানী আলিম মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী কোমলমতি শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী

শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী আলিম মাদ্রাসার উদ্যোগে পূর্বাচল উপশহর মাঠ সলগ্ন দিনব‍্যাপী শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সফরে অংশগ্রহণী শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশের জন্য কোরআন তেলোয়াত, ইসলামিক গজল, সাধারণ জ্ঞান সহ কুইজ, কাবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সকালে মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ যাত্রা শুরু হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোজাম্মেল হক,

উপাধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, আবুল কালাম আজাদ, প্রভাষক মুফতি আল আমিন আকাশ, মুফতি জোবায়ের আহমদ। শিক্ষা সফরে সফর সঙ্গী ছিলেন ইউপি সদস্য সৈয়দ আহমেদ কবির বুলবুল, ৬ নং ওয়ার্ড জামাতের সভাপতি দেলোয়ার হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল গাফফার, প্রভাষক নাদিরা আক্তার বিথী, দুলাল আহমদ,সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নিলুফা ইয়াসমিন,আসমা খাতুন, জাকিয়া সুলতানা,ইবতেদায়ী প্রধান নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com