চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে চাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অল্পের জন্যে মা ছেলে প্রাণে বেঁচে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ আগস্ট ২৬) দিবাগত রাত প্রায় দেড়টার সময়।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ও চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
জানাযায়, প্রতি দিনের মতো ওসমান হাওলাদারের স্ত্রী জুলেখা বেগম তার সন্তান জোবায়েরকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে জুলেখা বেগম ডাক চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়।এসময় তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন
এগিয়ে আসে আগুন নেবানোর চেষ্টা করে।পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরো ঘর পুড় চাই হয়ে যায়।
এব্যাপারে জুলেখা বেগম বলেন, আমি আমার ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে গরম অনুভব হলে ঘুম ভেঙে যায়।পড়ে
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে কোন রকমে সন্তানকে নিয়ে ঘর থেকে বের হই।আগুনে আমার সর্বস্বহারা হয়ে গেছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার সহ আমার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কিভাবে আগুন লেগেছে তা আমি জানি না।সব কিছু শেষ হয়ে গেছে ঠিক মা ছেলে এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন।
বাড়ির লোকজন জানান, কিভাবে আগুন লেগেছে আমরা জানিনা। সকলেই ঘুমিয়ে ছিলাম। ডাক চিৎকার শুনে আমরা এসে আগুন নেবানোর চেষ্টা করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ও সব পুড় চাই হয়ে যায়।