পীরগঞ্জে মাদ্রাসার শিশুকে মারধর, বাধা দেওয়ায় পথচারী ও সাংবাদিকদের উপর চড়াও শিক্ষক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ নং ভোমরাদহ ইউনিয়নের মিলন বাজার এলাকায় মাদ্রাসার এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের প্রতিবাদ করায় সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন অভিযুক্ত শিক্ষক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোমরাদহ জামিয়া নিজামিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, এর এক শিক্ষক গতকাল এক ছাত্রকে বেধড়ক মারধর করছিলেন।
এসময় পথচারী, দেলোয়ার হোসেন বিষয়টি দেখতে পান। পরে স্থানীয় রুবেল নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে তিনি মাদ্রাসার ভিতরে গিয়ে শিক্ষককে বাধা দেন এবং কেন শিশুদের মারধর করা হচ্ছে তা জানতে চান।
বিষয়টি জানাজানি হলে আশেপাশের লোকজন সাংবাদিকদের খবর দেন। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক তাদের উপর চড়াও হন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোজাম্মেল হক।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই মাদ্রাসার বিরুদ্ধে ছাত্রদের মারধরের অভিযোগ রয়েছে।
অভিযুক্ত শিক্ষকের স্বীকারোক্তি অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ মোজাম্মেল হক বলেন, "মাদ্রাসায় পড়লে বাচ্চাদের শাসন করতে হবে। আমি শাসন করেছি, মারধর করেছি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এমন আর কখনো হবে না।"
জানাযায় ওই মাদ্রাসা শিক্ষকের বাড়ি , পিতা লুৎফর রহমান স্থায়ী ঠিকানা:* দক্ষিণ মাধবপুর, হিলি, হাকিমপুর উপজেলা, দিনাজপুর।
মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য:
মাদ্রাসার মহতামিম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, "আমার মাদ্রাসার হুজুর যেহেতু বাচ্চাদের গায়ে হাত তুলেছে, আমি এজন্য ক্ষমা চাচ্ছি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন।
অত্র মাদ্রাসার, সভাপতি আব্দুস সামাদ* বলেন, "মাদ্রাসাটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত। আমি দীর্ঘদিন ধরে মাদ্রাসা পরিচালনা করে আসছি। মাদ্রাসার ত্রুটি হতেই পারে। আমরা বসে কমিটির সিদ্ধান্ত নেব। এই হুজুরকে আমরা আর রাখব না।"
ঘটনার শিকার ছাত্র:
নূরে আলম সিদ্দিক*, পিতা: আলী হোসেন,বলেন এর আগে আমার এক ভাতিজাকে মেরে পিঠ ফাটিয়ে দিয়েছে ওই মাদ্রাসা শিক্ষক। আজকে আমার বাচ্চাকে মারধর করেছে।
আর যেন কোন বাচ্চাকে মারধর না করতে পারে আমি এজন্য ব্যবস্থা নেব আমি এটা উচিত বিচার চাই।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি বলেন, "লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" স্থানীয়রা শিশুদের উপর শারীরিক নির্যাতন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। মারধরের শিকারি শিশুর বাড়ি ১নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের বাঁশবাড়ি এলাকায়
এই বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, লিখিত অভিযোগ পেলে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।