জাপানের আইচাইতে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে সব দলই তাদের সেরা টিম পাঠাচ্ছে।

ইনজুরি কাটিয়ে দ্য ফিজ ফিরছেন!

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

কে এম রাসেল, স্পোর্টস প্রতিনিধি :

​বাংলাদেশ দলও মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করে নিজেদের সেরা ক্রিকেট দল পাঠাতে যাচ্ছে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে এই টুর্নামেন্টের মধ্য দিয়েই জাতীয় দলের স্কোয়াডে ফিরতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান।

 

দ্যা ডেইলি স্টার প্রতিবেদন অনুযায়ী, এশিয়ান গেমসে ভালো করার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের সেরা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে। বিসিবি ও নির্বাচক নাদিফ চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইনজুরির কারণে সর্বশেষ সিরিজটি খেলতে পারেননি তিনি, বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফেরার জন্য প্রস্তুত মুস্তাফিজুর রহমান।

 

​মুস্তাফিজের অভিজ্ঞতা এবং কাটার স্কিল এশিয়ান গেমসে বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে শক্তিশালী করবে এবং বাংলাদেশ দল এশিয়ান গেমসে ভালো করবে বলে আশা করা যাচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com