পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ ৬৭ বছরের ব্যক্তি আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে মোঃ আব্দুল জব্বার (৬৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ক্ষিরসিন গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আব্দুল জব্বারের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক আইনে মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।