দৌলতপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে । বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও লেখাপড়ায় মনোযোগী করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান । পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় ।