হ/ত্যা নাকি আত্ম/হ/ত্যা?

তাড়াইলে গাছের ডালে বৃদ্ধের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা (বগারবাইদ) গ্রামে বাড়ির পাশের একটি জামগাছ থেকে আবদুর রউফ (৬০) নামে এক বৃদ্ধের ঝুল/ন্ত ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে স্বজনরা গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে গাছের ডালে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। নিহত আবদুর রউফ ওই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বাড়ির পাশে জামগাছের ডালে ঝুলন্ত অবস্থায় আবদুর রউফকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল ৭টার দিকে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের সাথ কথা বলে জানা যায়, আবদুর রউফ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তিনি আরও বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com