দূর্গাপুর মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম
দূর্গাপুর সংবাদদাতা:
দূর্গাপুর মানবিক সেবা ফাউন্ডেশন এর পক্ষে সিংগা পৌর এলাকার বাসিন্দা ফরিদা (৪৬) নামের এক অসুস্থ ব্যাক্তিকে শুক্রবার রাত ৮ টায় সার্বিক সহযোগিতা ও নগদ অর্থ
সেবা প্রদান করা হয়েছে। ভুক্তভোগী, ফরিদা বলেন,আমি এক্সিডেন্ট হয়ে রাজশাহী মেডিকেল দীর্ঘ দিন ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে বিছানাগত হয়ে আছি এমন সময় আমাকে এ মানবিক ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করায় সন্তুষ্ট প্রকাশ করছি।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেচ্ছাসেবী
সংগঠন দূর্গাপুর মানবিক সেবা ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানটির সভাপতি হাসানুজ্জামান সাগর, ও সাধারণ সম্পাদক, মো: মোমিন জাদরান, এবং তরুণদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তরুণ প্রজন্মের পরামর্শে এবং চাহিদার প্রেক্ষিতে কাজ চলমান থাকবে ।প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে, রক্তদান শক্তিশালী নেটওয়ার্ক তৈরি , থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা শীতার্ত গরিব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ, , দুস্ত শিক্ষার্থী, কর্মজীবি এবং চিকিৎসায় সহায়তা করা। দুর্যোগে আক্রান্ত মানুষের জন্য চিকিৎসা এবং সেবা প্রদান করা । তরুণ প্রজন্মের একতাবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে একটি আদর্শ সমাজ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।সর্বশেষে, মানবতার সেবায় কাজ করা তরুণদের একতাবদ্ধ করা এবং স্বনির্ভর হতে উদ্ভুদ্ধ করা দূর্গাপুর মানবিক সেবা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।