জয়পুরহাটে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম

মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি

জয়পুরহাটে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবসে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত থেকে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

​উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান বকুলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​সভা শেষে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com