জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে খুন করার উদ্দেশ্যে হামলা করে দূর্বৃত্তরা । হাদির খুনিরা ইন্ডিয়ায় পালিয়ে গেছে খুব সহজেই। যার প্রেক্ষিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন ঘোষণা করে জুলাই ঐক্যে পরিষদ।
জুলা্ই ঐক্যে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি রামপুরা ব্রিজ থেকে শুরু করে মধ্য বাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে কর্মসূচিটি থামিয়ে দিয়ে সমাবেশ করে জুলাই ঐক্যে পরিষদ।
জুলাই ঐক্যের নেতাকর্মীরা মধ্য বাড্ডায় অবস্থান নিয়ে বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এমনকি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ