হাদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী কে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা চলছে। হাদীর শারিরিক অবস্থা স্থীতিশীল থাকলেও শঙ্কামুক্ত না।
তাই ৭২ ঘন্টা পর হাদীকে উন্নত চিকিৎসার জন্য কাছের কোন দেশে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সিংগাপুর নেওয়ার কথা বেশি হচ্ছে, বেশি সম্ভবনা সিংগাপুরই নেওয়া হবে। রবিবার সকালে হাদীর পরিবার ও একাধিক সুত্রে এ তথ্য জানা গেছে।
ওসমান হাদীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারনে অন্তর্বতীকালীন সরকার হাদীকে বিদেশে চিকিৎসা করার আশ্বাস দেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও হাদী এখনো শঙ্কা মুক্ত নন । তাই পরিবারের লোকজন সরকারের সাথে যোগাযোগ করে হাদী বিদেশে নেওয়ার পরিকল্পনা করে।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ