ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে আবার জারি হচ্ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
ইরানের উপর জাতিসংঘের আরোপ করা যে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা এক দশক আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির পরে তুলে নেওয়া হয়েছিল, সেটি পুনরায় আরোপ করতে যাচ্ছে।
যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে।
এর ফলে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে ইরানকে ৩০ দিনের সময় দিয়েছে নিষেধাজ্ঞা এড়াতে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের এই উদ্যোগকে "অন্যায্য, অবিচারপূর্ণ এবং অবৈধ" বলে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এই পদক্ষেপ ছয় মাসের জন্য বিলম্বিত করার জন্য চীন ও রাশিয়ার উদ্যোগে শেষ মুহূর্তে একটি প্রস্তাব আনা হলেও, সেটি ১৫ সদস্যবিশিষ্ট পরিষদে মাত্র চারটি ভোট পেয়েছে। ফলে ইরানের উপর নিষেধাজ্ঞা রোববার মধ্যরাত থেকে কার্যকর হবে।
সুত্র: বিবিসি
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ