বাংলাদেশ বার্তা টুডে
ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন
ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে একদিন ব্যাপী চোখের ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভেড়ম উচ্চ বিদ্যালয়ে সততা অন্ধ কল্যাণ কমিতির উদ্যোগে বিনামূল্যে ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে প্রায় দুই হাজার রোগীকে সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানজালা, পরিচালক হামিদুর রহমান, সততা অন্ধ কল্যাণ কমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রোমন প্রমুখ।
ঝালকাঠির রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
ঝালকাঠির রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা রাজীব কুমার মালো ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া মজুত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন পণ্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোডাউনটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্সবিহীন বিভিন্ন পণ্য মজুত করে রাখা হয়েছিল। পরে এসব পণ্য জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য মজুত ও বিক্রির অপরাধে গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জোনায়েদ হোসেন জগন্নাথপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআই পরিদর্শক শেখ রাসেল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, “বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো পণ্য মজুত বা বাজারজাত করার সুযোগ নেই। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছি। অভিযানে অনুমোদনহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভেজাল, মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায়
তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায়, অনিশ্চয়তার মাঝে চলছে শিক্ষা কার্যক্রম রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে থাকা ১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকারি স্বীকৃতি ও রেজিস্ট্রেশন থাকলেও প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। নেই পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন, উপবৃত্তি ও সরকারি প্রশিক্ষণের সুযোগ। এতে চরম অনিশ্চয়তার মাঝে চলছে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। স্থানীয়দের উদ্যোগে ১৯৮০ থেকে ১৯৮২ সালের মধ্যে গড়ে ওঠা এসব মাদরাসার মূল লক্ষ্য ছিল হাওর ও প্রত্যন্ত এলাকার শিশুদের প্রাথমিক ধর্মীয় ও সাধারণ শিক্ষা দেওয়া। দীর্ঘ চার দশক ধরে শিক্ষকরা নানা প্রতিকূলতার মধ্যেও পাঠদান চালিয়ে গেলেও সরকারি সহায়তার অভাবে প্রতিষ্ঠানগুলো এখন টিকে থাকার সংকটে পড়েছে। এদিকে তাড়াইল উপজেলার ১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্তি ও জাতীয়করণের আওতায় আনার জন্য গত ১৪ জুলাই ২০২৬ তারিখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে বিশেষ বিবেচনার জন্য সুপারিশ করেছেন। সুপারিশপত্রে তিনি উল্লেখ করেন, তাড়াইল উপজেলার এসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা দীর্ঘদিন ধরে ধর্মীয় ও প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা (স্বীকৃতি) অধ্যাদেশ, ১৯৭৮-এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৯৪ সালে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ভাতা চালু করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরর প্রতিষ্ঠানগুলো এমপিও বা নিয়মিত বেতন-ভাতার আওতায় আসেনি। সুপারিশপত্রে আরও বলা হয়, তাড়াইল উপজেলায় বর্তমানে ১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা রয়েছে। এর মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠান সীমিত ভাতা সুবিধা পাচ্ছে। বাকি নয়টি প্রতিষ্ঠান কোনো সরকারি আর্থিক সুবিধা ছাড়াই পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রায় ৪৫ বছর ধরে নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পর্যাপ্ত সরকারি সহায়তা না থাকায় তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো ঘুরে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানই স্থানীয় মানুষের সহযোগিতা ও শিক্ষকদের ব্যক্তিগত প্রচেষ্টায় কোনো রকমে পরিচালিত হচ্ছে। অনেক মাদরাসায় জরাজীর্ণ টিনের ঘর, ভাঙা বেঞ্চ ও অপর্যাপ্ত শ্রেণিকক্ষ রয়েছে। বর্ষাকালে কোনো কোনো প্রতিষ্ঠানে বৃষ্টির পানি শ্রেণিকক্ষে ঢুকে পড়ায় পাঠদান ব্যাহত হয়। জাওয়ার ইউনিয়নের ছনাটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, অবকাঠামোগত সমস্যার কারণে টিনের ঘরে পাঠদান করতে হয়। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো শিক্ষার্থীরা বিনামূল্যে বই ও উপবৃত্তির সুবিধাও পায় না। শিক্ষকদের জন্য নেই পর্যাপ্ত সরকারি প্রশিক্ষণের সুযোগ। তিনি আরও বলেন, আমরা সরকারের সব নিয়ম মেনে পাঠদান করে আসছি। কয়েকবার প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইল জমা দিয়েছি। কিন্তু বছরের পর বছর পার হলেও কোনো কার্যকর সাড়া পাইনি। বেতন-ভাতা না থাকায় অনেক শিক্ষক সংসার চালাতে না পেরে পেশা ছেড়ে দিচ্ছেন। সরকারি সুযোগ-সুবিধা না থাকায় শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যফ্রন্টের তাড়াইল উপজেলা শাখার সভাপতি ও রাউতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক আবু সাঈদ মোহাম্মদ আবদুস সবুর বলেন, সুযোগ-সুবিধার অভাবে অনেক দরিদ্র অভিভাবক সন্তানদের এসব প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিচ্ছেন। শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করছেন। এ অবস্থা চলতে থাকলে একসময় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, হাওর ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হলে এসব প্রতিষ্ঠানকে সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা জরুরি। তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসানুল জাহীদ বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানগুলোর তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র অধিদপ্তরে পাঠানো হচ্ছে। সরকার নতুন করে এমপিও দেওয়ার ঘোষণা দিলে তাড়াইলের এসব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। স্থানীয় সচেতন মহল বলছেন,দীর্ঘ চার দশক ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকা এসব প্রতিষ্ঠানের দিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে দরিদ্র ও হাওর এলাকার শিশুদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত বা সরকারি বেতন-ভাতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার মূলধারায় রাখতে এসব মাদরাসার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বৈষম্য দূর করে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাড়াইলের ১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে দ্রুত সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার দাবি এখন জোরালো হচ্ছে।
ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা সময় ০২ জন মাদকসেবী গ্রেফতার
মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ০২ জন মাদকসেবীকে গ্রেফতার মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ০২ জন মাদকসেবীকে গ্রেফতার ১ জনকে ২ মাস ১০০০(এক হাজার) টাকা অর্থ দন্ড ও অপর এক জনকে ৩ মাস ও ১৫০০/- টাকা অর্থ দন্ড সাজা প্রদান। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম অদ্য ইং- ০৭/০৯/২০২৬ তারিখ সময় ১৩.০০ ঘটিকায় ধামইরহাট থানাধীন ধামইরহাট চন্ডীপুর (দৌলতপুর) এলাকা অভিযান পরিচালনা করিয়া মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে মাদকসেবী ১. মোঃ শাকিল ইসলাম,পিতা-মো: মোঃ মামুন হোসেন, ২. মোঃ তরিকুল ইসলাম,পিতা-মোঃ অফির উদ্দিন,উভয় সাং- চন্ডীপুর (দৌলতপুর), ধামইরহাট, নওগাঁদ্বয়কে টেপেন্টাডল সেবনরত অবস্থায় ধৃত করেন। তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ধামইরহাট, নওগাঁকে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে মাদক সেবনের দায়ে ১নং আসামি শাকিল কে ২ মাস ১০০০(এক হাজার) টাকা এবং ২নং আসামী তরিকুল ইসলাম ৩ মাস ও ১৫০০/- (একহাজার পাঁচশত) টাকা সাজা প্রদান করেন। সম্পর্কে আসামীদ্বয় আপন মামা ভাগিনা।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চালুর ফলে তরুন ও ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে -রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চালুর ফলে তরুন ও ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে -রাষ্ট্রপতি ঠাকুরগাঁও প্রতিনিধি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ এই এলাকার মানুষের জন্য আনন্দের দিন। কারণ, এখন থেকে এই এলাকার মানুষ উচ্চশিক্ষার সুযোগ পাবেন এবং এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ঘটবে। তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছেো আমি বিশ্বাস করি, এই এলাকার মানুষ সেই সুযোগ গ্রহণ করবেন এবং এই বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থেই একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলবেন এটাই আমার প্রত্যাশা।’ তিনি সোমবার সদর উপজেলার জামালপুর এলাকার আমতলী রেল ঘুন্টির ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে মহেশালী (ভাতার মারি ফার্মে) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিস্তর স্থাপন করে উপরোক্ত কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খুব অল্প সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন এবং পরবর্তী কার্যক্রম শুরু করেন। সেই প্রেক্ষাপটে আজ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আমি আশা করি, খুব অল্প সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ও অবকাঠামোর নকশা তৈরি হবে এবং নির্মাণকাজ শুরু হবে।’রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এর মধ্য দিয়ে জেলায় উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির সফর ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল ও যাতায়াতের পথেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় প্রায় ৮৬ একর জমিতে নির্মিত হতে যাচ্ছে এই বিদ্যাপীঠ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ড থেকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৯ কোটি ১২ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয় ২০২৬-২৭ অর্থ বছরে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালযয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. ইসরাফিল শাহিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা ও পুলিশ প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা । উল্লেখ্য, ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এ জেলায় দীর্ঘদিনের উচ্চশিক্ষার দাবির বাস্তবায়ন শুরু হলো। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্য জেলায় যাওয়ার প্রবণতা কমবে এবং এ অঞ্চলে শিক্ষা ও অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন সবাই। এর আগে সকালে কালিবাড়িস্থ নিজ বাসভবনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন রাষ্ট্রপতি।
পঞ্চগড়ে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
পঞ্চগড়ে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সহযোগী সংগঠন যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পঞ্চগড় জেলা যুব জাগপা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, যুব সমাজের ভূমিকা এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তরুণদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাগপা’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাগপা’র সংগ্রামী সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যুব জাগপা’র সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় জাগপা’র প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কথাও স্মরণ করা হয়। বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতে যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এতে জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি, মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান এবং অধ্যাপিকা মরহুমা রেহানা প্রধানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি জাগপা ও যুব জাগপা’র নেতাকর্মীদের সুস্থতা, সাংগঠনিক সফলতা এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে অগ্রগতি কামনা করা হয়। কর্মসূচিতে জেলা জাগপা ও যুব জাগপা’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পঞ্চগড়ে যুব জাগপা’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।
লালমনিরহাটে সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ !
লালমনিরহাটে সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ ! হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: চলতি আমন মৌসুমে সারের সংকট ও ডিলারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ‘বাফা’ (বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) গুদামের সামনের মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তারা এ অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমন ধানের জমিতে সার দেওয়ার উপযুক্ত সময় হলেও বেশ কিছুদিন ধরে কৃষকরা ন্যায্যমূল্যে তা পাচ্ছিলেন না। রোববারেও সার না পেয়ে চরম ক্ষোভে ফেটে পড়েন তারা। উত্তেজিত কৃষকরা বাফা গুদামের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে পথরোধ করেন এবং ডিলার ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে ধাওয়া দিলে তারা প্রাণভয়ে কাছের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। পরবর্তীতে কৃষকরা তাদের সেখানে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনরত কৃষকদের অভিযোগ, ডিলাররা অবৈধ সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে রেখেছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে এবং কার্ডধারী প্রকৃত কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না। অন্যদিকে, একই সার খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। তারা বিক্ষুব্ধ কৃষকদের সাথে আলোচনা করেন এবং ডিলারের মাধ্যমে নিয়ম মেনে সার বিতরণের আশ্বাস দেন। প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণ শুরু হলে কৃষকরা শান্ত হন এবং অবরোধ তুলে নেন। বেলা ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক বলেন, "জেলায় সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। বিতরণ ব্যবস্থার কিছু ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে সাময়িকভাবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কৃষকদের দাবি অনুযায়ী আমরা সাথে সাথে সার বিতরণের ব্যবস্থা করেছি। এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" প্রশাসনের দ্রুত পদক্ষেপে সার প্রাপ্তি নিশ্চিত হওয়ায় এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলনরত কৃষকরা।
এক ইউনিয়নের সার অন্যত্র বিক্রি, আটকের পর বিএনপি নেতাকে জরিমানা
এক ইউনিয়নের সার অন্যত্র বিক্রি, আটকের পর বিএনপি নেতাকে জরিমানা হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত সার অন্য এলাকায় পাচার ও খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে বিএনপি নেতা আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় অবস্থিত 'রহমান ট্রেডার্স'-এ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। জরিমানাপ্রাপ্ত আরিফুল ইসলাম নয়ন রুদ্রেশ্বর গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। স্থানীয়রা জানান, কাকিনা ইউনিয়নের কৃষকদের বরাদ্দকৃত সার স্থানীয় পয়েন্টে না দিয়ে অন্য স্থানে গোপনে বিক্রি করে আসছিলেন ডিলারশিপের সংশ্লিষ্ট পরিচালনাকারী নয়ন। রবিবার দুপুরে কাকিনার 'রহমান ট্রেডার্স'-এ কৃষকরা সার কিনতে গিয়ে সার পাননি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষকরা। একপর্যায়ে সার না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কৃষকরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করেন এবং বিএনপি নেতা আরিফুল ইসলাম নয়নকে নিজ প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তিনি ডিলারের গুদাম ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এক অঞ্চলের সার অন্য অঞ্চলে বিক্রির সত্যতা পান। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও কৃষকদের সামনে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষকদের ন্যায্য প্রাপ্য সার অন্যত্রে পাচার বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই। গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের আন্দোলনের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্তকে আর্থিক জরিমানা করা হয়েছে। সার বিতরণে অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ২০ হাজার টাকা জরিমানা আদায় সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনার পর ওই এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।
পঞ্চগড়ে আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা
পঞ্চগড়ে আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়, ৬ সেপ্টেম্বর ২০২৬: পঞ্চগড়ে একটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত রুচি সুপার আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স দেখতে চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে পঞ্চগড় পৌরসভার নিরাপদ খাদ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ম-কানুন মেনে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের ১১৯তম শাখার যাত্রা শুরু
মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের ১১৯তম শাখার যাত্রা শুরু সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ : মানিকগঞ্জে যাত্রা শুরু করেছে ঢাকা ব্যাংকের ১১৯তম শাখা । রোববার (৬ সেপ্টেম্বর) জেলা শহরের শহীদ রফিক সড়কের মোতালেব প্লাজার দ্বিতীয় তলায় শাখাটির উদ্বোধন করা হয় । ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল বাকির ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং শাখার প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান, সেবা বিভাগের প্রধান আলতামাস নির্ঝর, এভিপি রায়হান কাওছার, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এবং মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খান দোলন এবং ঢাকা ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম । বক্তারা বলেন, নতুন এই শাখার মাধ্যমে মানিকগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা ব্যাংকিং সেবার পাশাপাশি আধুনিক আর্থিক সেবা আরও সহজে পাবেন । ১৯৯৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ব্যাংক সুনাম ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে ।
নওগাঁয় কম্পিউটার দিয়ে জাল টাকা তৈরির অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার ৪৭ হাজার টাকার জাল নোট
নওগাঁয় কম্পিউটার দিয়ে জাল টাকা তৈরির অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার ৪৭ হাজার টাকার জাল নোট মো: ছাব্বির হাসান,নওগাঁ বিশেষ প্রতিনিধি নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে নওগাঁ সদর থানাধীন পয়না বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, পয়না বাজারে অবস্থিত 'মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম' নামের একটি দোকানে কম্পিউটারের সাহায্যে জাল টাকা তৈরি করা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেলা ৩টা ১৫ মিনিটে ডিবি পুলিশের আভিযানিক দলটি ওই দোকানে হানা দেয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোকানের মালিক তারিকুল ইসলাম মল্লিককে তল্লাশি করে তার হেফাজত থেকে ১,০০০ টাকা মূল্যের ৪৭টি জাল নোট (মোট ৪৭ হাজার টাকা) উদ্ধার করা হয়। পরবর্তীতে দোকানে তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ২।টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার এবং ১টি স্ক্যানার জব্দ করা হয়। কম্পিউটারের হার্ডডিস্কে জাল নোট তৈরির বিভিন্ন আলামত ও তথ্যও খুঁজে পায় পুলিশ। গ্রেফতারকৃত আসামি তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নওগাঁ জেলার সদর থানার পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। এ বিষয়ে তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শ্যামনগরে খোলপেটুয়ায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ১, ৫০ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে খোলপেটুয়ায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ১, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহাঙ্গীর গাজী (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ১৭ বিজিবি ব্যাটালিয়ন নীলডুমুর ক্যাম্পের সদস্যদের পরিচালিত অভিযানে একটি বাল্কহেডসহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর গাজী উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে। পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাকে এই জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীর তীব্র স্রোতের সময় ক্ষয়ক্ষতির আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। দিনের বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও রাতের আঁধারে বিভিন্ন পয়েন্টে অবাধে বালু উত্তোলনের প্রবণতা রয়েছে বলে জানান তারা। এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ওই ব্যক্তিকে আটক ও জরিমানা করা হয়েছে। উপকূলের পরিবেশ, নদীর স্বাভাবিক গতিপথ এবং গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইসরায়েলি ড্রোন হামলায় নিহত প্রবাসী শুভর মরদেহ দীর্ঘ ৩ মাস ২৫ দিনের প্রতীক্ষায় নিজ গ্রামে, শোকের মাতম
ইসরায়েলি ড্রোন হামলায় নিহত প্রবাসী শুভর মরদেহ দীর্ঘ ৩ মাস ২৫ দিনের প্রতীক্ষায় নিজ গ্রামে, শোকের মাতম সাতক্ষীরা: সংসারের টানাপোড়েন ঘুচাতে আর মায়ের ধানচাতালের হাড়ভাঙা খাটুনি থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরার কলারোয়ার তরুণ শুভ। কিন্তু ভাগ্য বদলের সেই স্বপ্ন তছনছ হয়ে যায় ইসরায়েলি ড্রোন হামলায়। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর তার মরদেহ নিজ গ্রাম কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছায়। এসময় স্বজনদের আজাহারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রিয় সন্তানের কফিনবন্দী লাশ দেখে শোকে পাথর হয়ে গেছেন মা ও স্বজনরা। নিহত শুভর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলের বর্বর ড্রোন হামলায় প্রাণ হারানোর পর থেকেই একটি লাশের অপেক্ষায় প্রহর গুনছিল শোকার্ত পরিবারটি। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শত মানুষের ভিড়ে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা ও পরিবারের অন্যান্য সদস্যদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। এদিকে শুভর এই মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকেও পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে মরদেহ বহনের খরচ ও বিশেষ সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া নিয়মানুযায়ী পরবর্তীতে অন্যান্য অনুদান ও জীবন বীমার অর্থও পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মায়ের কষ্ট মুছে দিতে প্রবাসে যাওয়া শুভ আজ ফিরলেন নিথর দেহ হয়ে। বেঁচে থাকার হাজারো স্বপ্ন কফিনের চার দেয়ালে বন্দি হয়ে বাড়ি ফেরার পর এখন শুধু শূন্যতা আর দীর্ঘশ্বাসের হাহাকার চারদিকে।
ঘরের ছেলেই ধান রোপনে পাকা, অন্য ঘরের ছেলে দরকার নেই: সাবেক চেয়ারম্যান রোমান
ঘরের ছেলেই ধান রোপনে পাকা,অন্য ঘরের ছেলে দরকার নেই ! সাবেক চেয়ারম্যান রোমান সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ হতে বিএনপির দূর্দিনের কান্ডারী ও রাজপথ হতে উঠে আসা সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমানের নেতৃত্ত্বে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যােগে মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা সামনে জড়ো হয়। সকাল ১১টায় এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভা যাত্রা ও গণমিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষ করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে এসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় সাবেক,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিংগাইর সরকারি কলেজের সাবেক এজিএস শেখ মোহাম্মদ.আসাদুল্লাহ আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক,উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবিদুর রহমান খান রোমান বলেন,ঘরের ছেলেই ধান রোপনে পাকা অন্য ঘরের ছেলে দরকার নেই, মানিকগঞ্জ এলাকা হচ্ছে ধানের শীষের দূর্গ, এ সংসদীয় আসনে প্রার্থী যেই হোক না কেন সেই বিপুল ভোটে নির্বাচিত হন । স্থানীয় সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ধানের শীষে প্রতীক পেয়ে আপনি বিপুল ভোটে পাশ করেছি ভাবতে পারেন কিন্তু ধানের যে ভোট আপনি পেয়েছেন তানাজুক প্রার্থীর বদান্যতার কারণে কাংখিত ভোট আমরা পাইনি শুধু চিটা ও তুষ ভোটেই ওনি তাতেই পাশ। এখনো মাঠে ধানের জয়জয়কার শুধু সঠিক পরিচর্যার করতে হলে জাতীয়তাবাদী দলকে আরো সোচ্চার সমৃদ্ধি করতে হবে।, যদি নৌকা ও জাতীয় পার্টির লোক দিয়ে ধান করি, রাজনীতি করি, চেয়ারম্যান বানানোর প্রলোভন দেখাই তাহলে বিএনপিকে ডুবাতে বেশিসময় লাগবে না আপনি যাদেরকে আনছেন তাদের আমুলনামা দেখেন। আমার ঘরের ছেলেরাই যদি ধান রোপনে পাকা থাকে তাহলে আমি অন্য ঘরের ছেলে দিয়ে দল চালাবো কেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্যকে ইঙ্গিত করে আরো বলেন,আপনার যে হাত সবগুলি হলো ভাঙ্গা হাত। বিএনপির মূল লোকগুলি হাতে নাই। বিএনপিকে আগে ভালো বাসেন তাহলে বিএনপি ও আপনাকে ভালো বাসবে। ভবিষ্যতে যদি আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করি তাহলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এসময় আরো বক্তব্যে দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি চিকিৎসক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বদরুল আলম খান বাদল ও শেখ সোবহান, সাধারণ সম্পাদক, জয়মন্টপ ইউনিয়ন বিএনপি মো.আতাউর রহমান বাচ্চু,সাবেক সাবেক,সহ-সভাপতি পৌর বিএনপি মো. মুছাবিন আব্দুল হালিম, সাবেক,সদস্য পৌর বিএনপি মো.মনিরুজ্জামান,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক ও সাবেক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাসান আলী, উপজেলা মহিলা নেত্রী নিলুফা ইয়াছমিন প্রমুখ। এতে উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুরে সিফাত আব্দুল্লাহর ‘ভৌতিক’ বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা পায়নি পল্লী বিদ্যুৎ
গাজীপুরে সিফাত আব্দুল্লাহর ‘ভৌতিক’ বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা পায়নি পল্লী বিদ্যুৎ গাজীপুর প্রতিনিধি অতিরিক্ত বিদ্যুৎ বিল ও অসহনীয় লোডশেডিংয়ের অভিযোগ তুলে সরকারপ্রধানকে কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিল তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে তাঁর বাসার বিদ্যুৎ বিল তৈরিতে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিলের প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে সিফাতের পরিবারের বাড়িতে থাকা তিনটি আবাসিক মিটারের জুলাই ও আগস্ট মাসের মোট বিল ১০ হাজার ৬৮১ টাকা। গ্রাহকের কাছে থাকা বিলের কপির সঙ্গেও পল্লী বিদ্যুতের হিসাবের মিল পাওয়া গেছে। পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম মো. আহসান কবীর জানান, সরেজমিনে তদন্ত করে বিল প্রস্তুতে কোনো অনিয়ম পাওয়া যায়নি। এদিকে এনসিপির মুখ্য সংগঠক আলী নাছের খান দাবি করেছেন, চার মাসের হিসাব সামনে আনার কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, জুলাই ও আগস্টের বিলের প্রকৃত হিসাব গোপন রেখে চার মাসের হিসাব প্রকাশ করায় সিফাতকে নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের গাছা থানা-পুলিশ সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।