দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ করা হয় ৩ হাজার ৬০০ টি চারা গাছ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:০৬ পিএম
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২১ই জুন রোজ রবিবার দীঘিনালা জোনের তারাবুনিয়া নিউজিল্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীঘিনালা জোন কমান্ডার লে. কর্ণেল আল-আমিন উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার ৬০০টি ফলজ,বনজ,ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন।
জোন অধিনায়ক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা,ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি স্থানীয় সকলকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম বৃদ্ধির জন্য আহবান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ