নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ‘ডিলার’ গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের একটি অভিযানিক দল জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে মাহমুদুল হাসান ওরফে রুবেলের শয়নকক্ষ তল্লাশি করে একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
গ্রেপ্তার মাহমুদুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।
আরও পড়ুন
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ
সোনারগাঁও মেঘনা নদীতে চার বন্ধু গোসল করতে নেমে তিনজন নিখোঁজ, জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার