প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম

 ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে মারা যাওয়া কিশোর লিপনের পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এই সহায়তার চেক হস্তান্তর করে।

জানা যায়, গত ৩১ জুলাই সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলার ২নং কষারাণীগঞ্জ ইউনিয়নের আকাশিল গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলামের ছেলে লিপন-২০ টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।তার অকাল মৃত্যুতে পরিবারটি আর্থিক ও মানসিকভাবে অসহায় হয়ে পড়ে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

আজ বিকেলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ও ২নং কষারাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, স্থানীয় বিএনপি নেতা রাসেল, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।  

মৃত লিপনের পরিবারের হাতে নগদ ২৫০০০ টাকার.আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানের সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

সহায়তা পেয়ে লিপনের পরিবার প্রধানমন্ত্রী ও জেলা-উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com