চুনারুঘাটে শ্রীবাউর গ্রামে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি ( হবিগঞ্জ):
:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে শ্রীবাউর গ্রামে ডাক্তার মৃত গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে গৌতম চন্দ্র দেবনাথ এর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাত দল গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
বসত ঘরে ৪-৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয়।ডাকাতরা প্রথমে বসতঘরের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিটি কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও হাত-পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাত দলের হামলা ও মারধরে শিকার হন গৌতম চন্দ্র দেবনাথসহ পরিবারের ৩জন আহত হন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাত দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ঘরের অন্যান্য জিনিসপত্র তছনছ করে। তারা ঘর থেকে নগদ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকারসহ কাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় । সব মিলিয়ে প্রায় ১৩ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ডাকাতির খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা সজল পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এই বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনার পর থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ
সোনারগাঁও মেঘনা নদীতে চার বন্ধু গোসল করতে নেমে তিনজন নিখোঁজ, জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার