নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

জাহিদুল ইসলাম জাহিদ, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৯.০৮.২৬

নানা আয়োজনের মধ্য দিয়ে সেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে” এই স্লোগানে শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। সেচ্ছাসেবী এই মিলনমেলায় বিভিন্ন জেলা উপজেলা থেকে সেচ্ছাসেবী সংগঠনের কয়েকশো স্বেচ্ছাসেবক অংশ নেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সংগঠনের সেরা কর্মীদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। নাগেশ^রী ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সমন্বয় পরিবারের সমন্বয়ক হাফিজুর রহমানের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এতে বিশেষ অতিথি নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, নাগেশ^রী ডিএম একাডেমির প্রধান শিক্ষক একএম আনিছুর রহমান, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক খোরশেদ আলমসহ অনেকে।

এছাড়াও নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর সাধারণ সম্পাদক লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, এবং সাবেক সভাপতি রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com