গঙ্গাচড়ায় বৃদ্ধের গ/লা/কা/টা মর/দে/হ উদ্ধার, এলাকায় আতঙ্ক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম
রফিকুল ইসলাম সাবুল: রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় মো. মুখলেসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া এলাকার কাউয়াফান্দা নামক একটি নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুখলেসুর রহমান উপজেলার নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউয়াফান্দা এলাকার একটি নির্জন স্থানে মুখলেসুর রহমানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি গঙ্গাচড়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে মুখলেসুর রহমানকে কেন, কীভাবে এবং কারা হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানা গেছে।
এদিকে বৃদ্ধের এমন নির্মম মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্জন কাউয়াফান্দা এলাকায় কীভাবে হত্যাকাণ্ডটি ঘটল এবং এর সঙ্গে কারা জড়িত—তা দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ
সোনারগাঁও মেঘনা নদীতে চার বন্ধু গোসল করতে নেমে তিনজন নিখোঁজ, জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার