কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে আব্দুল মজিদ (৬৫) নামে এক শ্বশুর নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জামাই মোজ্জামেল কালীগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর নোভা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই এলাকার বাসিন্দা ও কলা ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর মোজ্জামেল আত্মগোপনে ছিলেন।
শনিবার (২৯ আগষ্ট) সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেনের মোবাইল ফোনে কল করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। পরে ওসির নির্দেশে সকাল ১০টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি।
পুলিশের কাছে মোজ্জামেল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে লিটন মোড়ল বাদী হয়ে শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করছে থানা পুলিশ।
আরও পড়ুন
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ
সোনারগাঁও মেঘনা নদীতে চার বন্ধু গোসল করতে নেমে তিনজন নিখোঁজ, জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার