চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃ/ত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৩ এএম
সোহাঈদ খান জিয়া : চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি বাইক গ্রুপের মিটআপের আয়োজন করা হয়। পরে গ্রুপের সদস্যরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে তারা মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকার কাছে আসলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে পড়ে যায়।
এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তামিম ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।নিহতের
পরিবার তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানাযায়।
নিহত তামিম হাইমচর উপজেলার আলগী গ্রামের দুলাল বেগের ছেলে ।
আরও পড়ুন
গাজীপুর মহানগরের কোনাবাড়িতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ
সোনারগাঁও মেঘনা নদীতে চার বন্ধু গোসল করতে নেমে তিনজন নিখোঁজ, জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার