বহুল প্রতীক্ষিত মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ’র শুভ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
জামালপুরে মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ, উত্তর জোয়ানের চর, কাউনিয়ারচর, দেওয়ানগঞ্জ, জামালপুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রশিদ ফটিক, আলহাজ্ব তৈয়ব আলী মাস্টার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১ নং ওয়ার্ড ডাংধরা ইউনিয়ন পরিষদ), সাবেক ইউপি সদস্য হযরত আলী মেম্বার, জনাব মোঃ রাশেদ মোশারফ সহ অন্যান্যরা। তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও প্রতিষ্ঠানের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও উদ্যোক্তা, ইঞ্জিনিয়ার সোহানুর রহমান (সোহান সরকার।) তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও সকলে আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসাটি একটি সম্পূর্ণ অলাভজনক দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটালাইজড করা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি একসময় সুশিক্ষা ও প্রযুক্তিগত দিক থেকে আশেপাশের জেলাগুলোর মধ্যে রোল মডেল হবে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ