কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাসপাতাল কে অর্থদণ্ড ও সিলগালা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও এক হাসপাতাল কে ২০ হাজার টাকা জমিানা করেছে ভ্রাম‍্যমান আদালত।

বুধবার (১২ আগষ্ট )বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বালীগাঁও মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার, কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার,শাপলা ডায়গনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় কালীগঞ্জ এক হাসপাতাল কে ২০ হাজার টাকা জরিমানা এবং মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়াও শাপলা ডায়গনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে শর্ত সাপেক্ষে শর্তক করেন ভ্রাম্যমান আদালত। 

এসময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিসেলী ঘোষ মুন মুন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com