বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ: ইনকিলাব মঞ্চ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকাল ৩ টায় ফ্যাসিবাদবিরোধী সব দল কে নিয়ে এই সমবেশ অনুষ্ঠিত হবে।
গত রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচির ঘোষণা করেন।
জাবের জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের এই সর্বদলীয় সমাবেশে জামায়াত, বিএনপি, এনসিপিসহ ভারতের আগ্রাসন বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। ভারত পন্থী কাউকে এই সমাবেশে ডাকা হয়নি এবং তারা যেন কেউ এই সমাবেশে না আসে। ভারতের আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানান।