লাশ
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত শুরু
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মাইল এলাকায় কলেজের বিপরীত পাশে, মূড়া পাড়ার আগে জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি মহালছড়ি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, মরদেহটি একজন পাহাড়ি, সম্ভবত মারমা সম্প্রদায়ের নারীর হতে পারে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এদিকে, জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিচয় শনাক্ত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া বটতলা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় বয়স্ক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই বৃদ্ধের গায়ে শার্ট ও পরনে চেক লুঙ্গি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাইকপাড়া বটতলা এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে মৃতদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।